× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রূপায়ণ সিটি উত্তরায় আসছে অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের নতুন ক্যাম্পাস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ ২১:৫৭ পিএম

রূপায়ণ সিটি উত্তরায় আসছে অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের নতুন ক্যাম্পাস

ঢাকার উত্তরায় বাংলাদেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি রূপায়ণ সিটিতে নতুন ক্যাম্পাস স্থাপন করতে যাচ্ছে অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুল (এইউএসআইএস), ঢাকা।

এ লক্ষ্যে সোমবার রূপায়ণ সিটি উত্তরার স্কাই ভিলা লাউঞ্জে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

এই উদ্যোগের ফলে উত্তরায় আন্তর্জাতিক শিক্ষার নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। রূপায়ণ সিটি উত্তরার বাসিন্দাদের পাশাপাশি বৃহত্তর উত্তরার পরিবারগুলোর জন্যও এটি শিক্ষার সুযোগ সম্প্রসারণের সম্ভাবনা তৈরি করবে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাখাওয়াত আবু খায়ের মোহাম্মদ, ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম, পরিচালক ও উন্নয়ন কমিটির চেয়ারম্যান লিয়াকত হোসেন মোগল এবং পরিচালক ও নির্বাচন ও নিয়োগ কমিটির চেয়ারম্যান মমতাজুল করিম আনসারী উপস্থিত ছিলেন।

এ ছাড়া রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল, কো-চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল, ভাইস চেয়ারম্যান নওরিন জাহান মিতুল, সাইফ আলী খাঁন অতুল ও ওয়ালিদ মুখাই আলী, উপদেষ্টা ক্যাপ্টেন (অব.) পি. জে. উল্লাহ, রূপায়ণ সিটি উত্তরার প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব, উপপ্রধান নির্বাহী কর্মকর্তা (রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড) সাইফুল ইসলাম এবং রূপায়ণ গ্রুপের পরিচালক (মার্কেটিং) অমিত চক্রবর্ত্তী উপস্থিত ছিলেন।

রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল বলেন, “রূপায়ণ সিটি উত্তরা আমাদের কাছে শুধু একটি আবাসন প্রকল্প নয়; এটি একটি পরিকল্পিত ও আধুনিক জীবনব্যবস্থার প্রতিচ্ছবি। আমরা এমন একটি কমিউনিটি গড়ে তুলতে চাই, যেখানে পরিবারগুলো নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে বসবাসের পাশাপাশি তাদের সন্তানদের ভবিষ্যৎ গড়ার জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধাও পাবে। অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের নতুন ক্যাম্পাস স্থাপনের উদ্যোগ আমাদের সেই বৃহত্তর পরিকল্পনাকে আরও এগিয়ে নেবে।”

অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাখাওয়াত আবু খায়ের মোহাম্মদ বলেন, “আজ আমরা একটি সমঝোতায় উপনীত হয়েছি। রূপায়ণ সিটি উত্তরায় অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের আগমন দেশের আবাসন ও শিক্ষা খাতকে আরও সমৃদ্ধ করবে।”

রূপায়ণ সিটি উত্তরা আধুনিক আবাসন, পরিকল্পিত পরিবেশ, নিরাপত্তা ও সমন্বিত নাগরিক সুবিধার সমন্বয়ে গড়ে উঠেছে। সেখানে অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের নতুন ক্যাম্পাস স্থাপনের উদ্যোগ আবাসনের পাশাপাশি শিক্ষা ও পরিবারকেন্দ্রিক জীবনযাপনের গুরুত্বকে আরও বাড়িয়ে তুলবে বলে আশা করা হচ্ছে।

এই উদ্যোগ বাস্তবায়িত হলে উত্তরার পরিবারগুলোর জন্য আন্তর্জাতিক শিক্ষার সুযোগ আরও সহজলভ্য হবে। পাশাপাশি আবাসন ও শিক্ষার সমন্বয়ে একটি আধুনিক ও পরিবারবান্ধব কমিউনিটি গড়ে তোলার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ সংযোজন হতে পারে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা