× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিজেএস পরীক্ষার্থীদের ভোগান্তি এড়াতে বাসের দাবি ইবি ছাত্রদলের

ইবি প্রতিনিধি

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ ১৩:৫৯ পিএম

বিজেএস পরীক্ষার্থীদের ভোগান্তি এড়াতে বাসের দাবি ইবি ছাত্রদলের

আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিতব্য ১৯তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় অংশগ্রহণকারী ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চার শতাধিক শিক্ষার্থীর জন্য বিশেষ বাস সার্ভিসের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

রবিবার (২৫ অক্টোবর) দুপুরে পরিবহন প্রশাসক অধ্যাপক ড. শেখ আব্দুর রউফের কাছে শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমী মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ এবং সদস্য সচিব রাফিজ আহমেদ স্বাক্ষরিত এ স্মারকলিপি দেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। 

স্মারকলিপিতে বলা হয়, আগামী ৩১ অক্টোবর (শনিবার) ১৯তম বিজেএস পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে বিশ্ববিদ্যালয়ের আইন-সংশ্লিষ্ট বিভাগসহ অন্যান্য বিভাগের চার শতাধিক শিক্ষার্থী অংশ নেবেন। এত বিপুলসংখ্যক পরীক্ষার্থীর যাতায়াত নির্বিঘ্ন করতে পর্যাপ্ত পরিবহনব্যবস্থা নিশ্চিত করা জরুরি। ব্যক্তিগত উদ্যোগে যাতায়াত করতে গেলে শিক্ষার্থীদের অতিরিক্ত আর্থিক ব্যয়, যানজট এবং সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তার মুখে পড়তে হতে পারে।

এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পরিবহন সহায়তা দেওয়া হলে শিক্ষার্থীদের যাতায়াতজনিত ভোগান্তি ও আর্থিক চাপ কমবে। পাশাপাশি তাঁরা মানসিক স্বস্তি নিয়ে পরীক্ষায় অংশ নিতে পারবেন। শিক্ষার্থীদের পাঠদান ও সনদ প্রদানের পাশাপাশি তাঁদের মেধা, যোগ্যতা এবং ভবিষ্যৎ কর্মজীবনের বিকাশে সহযোগিতা করাও বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব।

স্মারকলিপিতে শিক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয়সংখ্যক বাসের ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা