× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএম কলেজের সমস্যা সমাধানে চিফ হুইপের আশ্বাস

বিএম কলেজ প্রতিনিধি

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬ ১৮:৫০ পিএম

আপডেট : ২১ অক্টোবর ২০২৬ ১৮:৫৯ পিএম

বরিশাল সার্কিট হাউসে চিফ হুইপ নুরুল ইসলাম মনি সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

বরিশাল সার্কিট হাউসে চিফ হুইপ নুরুল ইসলাম মনি সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের বিদ্যমান সমস্যা ও সংকট সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি। 

বুধবার (২১ অক্টোবর) সকালে বরিশাল সার্কিট হাউসে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর কাজী জাবের আহমেদের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ আশ্বাস দেন।

সাক্ষাৎকালে কলেজের শিক্ষা কার্যক্রমের পরিবেশ, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় দীর্ঘদিনের সমস্যা ও সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন প্রতিনিধিদলের সদস্যরা। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে কলেজের সার্বিক উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

কলেজের বিভিন্ন সমস্যা সমাধানে চিফ হুইপের সহযোগিতা কামনা করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর কাজী জাবের আহমেদ। জবাবে নুরুল ইসলাম মনি এসব সমস্যা সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন অধ্যাপক সুলতান রিয়াজ মাহমুদ, সহযোগী অধ্যাপক ড. মাসুদ, রাশেদ খান শাহীন, সহকারী অধ্যাপক তৈমুর রহমান ও রিয়াজুল হক এবং বিএম কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ ও বাশার।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা