× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৪৫তম বিসিএসে বঞ্চিত ৫৬ জনের সম্পূরক গেজেট প্রকাশের দাবি

ঢাবি প্রতিবেদক

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬ ১৯:৪৯ পিএম

৪৫তম বিসিএসে বঞ্চিত ৫৬ জনের সম্পূরক গেজেট প্রকাশের দাবি

৪৫তম বিসিএসে চূড়ান্ত গেজেট থেকে বাদ পড়া ৫৬ জন প্রার্থীর সম্পূরক গেজেট প্রকাশসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন গেজেটবঞ্চিত প্রার্থীরা। আগামী ১ নভেম্বর থেকে সুপারিশপ্রাপ্ত অন্য প্রার্থীদের সঙ্গে তাদেরও কর্মস্থলে যোগদানের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন তারা। 

মঙ্গলবার (২০ অক্টোবর) রাজধানীর রাজু ভাস্কর্যের সামনে অবস্থান কর্মসূচি থেকে এসব দাবি জানান প্রার্থীরা।

প্রার্থীদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২২ সালে শুরু হওয়া ৪৫তম বিসিএসের নিয়োগপ্রক্রিয়ার বিভিন্ন ধাপ শেষে ২০২৫ সালের ২৭ নভেম্বর ১ হাজার ৮০৭ জনকে নিয়োগের জন্য সুপারিশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রায় ১১ মাস পর গত ১৪ অক্টোবর প্রকাশিত গেজেটে তাঁদের মধ্যে ১ হাজার ৭০২ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়। ফলে ১০৫ জন প্রার্থী গেজেট থেকে বাদ পড়েন। তাদের মধ্যে ৪৮ জন স্বেচ্ছায় মেডিকেল পরীক্ষায় অংশ নেননি বলে দাবি প্রার্থীদের। বাকি ৫৬ জন সব প্রক্রিয়ায় অংশ নিয়েও গেজেটভুক্ত হননি।

গেজেটবঞ্চিত প্রার্থীরা জানান, চূড়ান্ত গেজেটে তাদের অন্তর্ভুক্ত না করার কারণ সম্পর্কে তারা স্পষ্ট কোনো ব্যাখ্যা পাননি। যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা নেই, তাদের দ্রুত সম্পূরক গেজেট প্রকাশের মাধ্যমে নিয়োগের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন তারা। 

অবস্থান কর্মসূচিতে প্রার্থী মো. ফজলে ইফফাত অনিক জানান, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকারের পরও ৪৫তম বিসিএসের গেজেট থেকে প্রার্থীদের বাদ পড়ার ঘটনা তাদের হতাশ করেছে। ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ পড়া প্রার্থীদের বিষয়ে সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে তিনি ৪৫তম বিসিএসের ক্ষেত্রেও একই ধরনের পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

৪৫তম বিসিএসে গণপূর্ত ক্যাডারে সুপারিশপ্রাপ্ত মো. সানি মেরাজ জিহান বলেন, সংবিধানের ২৯ অনুচ্ছেদে সরকারি নিয়োগ লাভের ক্ষেত্রে সুযোগের সমতার কথা বলা হয়েছে। কিন্তু গেজেট প্রকাশের ক্ষেত্রে সেই সমতার প্রতিফলন দেখতে পাচ্ছি না। এই ছোট্ট জীবনে এত বৈষম্য করে কার কী লাভ?

প্রার্থীদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা নেই, তাদের দ্রুত সম্পূরক গেজেট প্রকাশ; নাগরিক হিসেবে বৈষম্যের শিকার না হওয়ার নিশ্চয়তা; স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন; আগামী ১ নভেম্বর থেকে অন্য সুপারিশপ্রাপ্তদের সঙ্গে যোগদানের সুযোগ এবং এ বিষয়ে সরকারের পক্ষ থেকে দ্রুত আশ্বাস দেওয়া।

প্রার্থীরা জানান,  আগামী শনিবার দুপুর ১২টার মধ্যে সরকারের পক্ষ থেকে ইতিবাচক সিদ্ধান্ত প্রত্যাশা করছেন তারা। অন্যথায় হতাশা থেকে আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়ার আশঙ্কার কথাও জানিয়েছেন কয়েকজন প্রার্থী।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা