× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইবিতে অন্যায্য মেস ভাড়া ও হয়রানি বন্ধে ছাত্রশক্তির তিন দাবি

ইবি প্রতিনিধি

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ ২২:১৬ পিএম

ইবিতে অন্যায্য মেস ভাড়া ও হয়রানি বন্ধে ছাত্রশক্তির তিন দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পার্শ্ববর্তী এলাকায় শিক্ষার্থীদের আবাসন সংকট, অন্যায্য মেস ভাড়া ও মেস মালিকদের হয়রানি বন্ধে তিন দফা দাবি জানিয়েছে জাতীয় ছাত্রশক্তির বিশ্ববিদ্যালয় শাখা।

সোমবার (১৯ অক্টোবর) সংগঠনটির দপ্তর সেলের সদস্য রাফিদ জাবির অর্ণব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেসে বাধ্যতামূলকভাবে তিন বা ছয় মাস অবস্থানের শর্ত, অতিরিক্ত ভাড়া আদায় এবং মেস মালিকদের অসহযোগিতামূলক আচরণ শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষাজীবন ও মানসিক স্বস্তি ব্যাহত করছে। উচ্চশিক্ষার জন্য আসা শিক্ষার্থীদের নিরাপদ আবাসন নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অন্যতম দায়িত্ব। কিন্তু আবাসন সংকটকে পুঁজি করে শিক্ষার্থীদের আর্থিক শোষণ ও হয়রানির ঘটনা উদ্বেগজনক। এ পরিস্থিতি নিরসনে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

সংগঠনটির তিন দফা দাবি হলো-

বাধ্যতামূলক শর্ত ও অন্যায্য ভাড়া বাতিল: মেসে ভাড়া নেওয়ার ক্ষেত্রে তিন বা ছয় মাস অবস্থানের বাধ্যতামূলক শর্ত বাতিল করতে হবে। শিক্ষার্থীদের আর্থিক সামর্থ্য বিবেচনায় ভাড়ার অস্বাভাবিক বৃদ্ধি বন্ধ করতে হবে। নিরাপত্তার স্বার্থে মেস মালিকরা সর্বোচ্চ এক মাসের অগ্রিম ভাড়া নিতে পারবেন।

জরুরি নম্বর সংরক্ষণ ও নিরাপত্তা নিশ্চিতকরণ: সব মেসে দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তাকর্মীদের জরুরি নম্বর সংরক্ষণ করতে হবে। একই সঙ্গে মেস মালিকদের হটলাইন নম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সংরক্ষণের কার্যকর ব্যবস্থা নিতে হবে।

অসদাচরণের তদন্ত ও সমন্বিত তদারকি: শিক্ষার্থীদের হয়রানি ও চুক্তিবহির্ভূত আচরণের অভিযোগ তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রশাসনের সমন্বয়ে একটি সেল গঠন করতে হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী দ্রুত প্রতিকার ও শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

এতে আরও বলা হয়, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সাশ্রয়ী আবাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে আবাসন সংকট নিরসন এবং মেস মালিকদের অনিয়ম ও হয়রানি বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্থানীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা