× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝুঁকি নিয়ে হলে থাকছেন ভিক্টোরিয়ার শিক্ষার্থীরা

ভিক্টোরিয়া কলেজ প্রতিনিধি

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ ২১:২৭ পিএম

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬ ২১:২৮ পিএম

ঝুঁকি নিয়ে হলে থাকছেন ভিক্টোরিয়ার শিক্ষার্থীরা

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের কবি নজরুল হল নির্মিত হয় ১৯৬০ সালে। নির্মাণের ৬৬ বছরেও বড় ধরনের কোন সংস্কার হয়নি। যে কারণে জরাজীর্ণ হয়ে পড়েছে হলটি, খসে পড়ছে ছাদের পলেস্তারা। এ ছাড়াও বিভিন্ন স্থান ভাঙাচোরা এবং নষ্ট হয়ে গেছে দরজা-জানালা। এই পরিস্থিতিতে ঝুঁকি নিয়েই হলে থাকছেন শিক্ষার্থীরা।

শনিবার (১৮ অক্টোবর) রাতে হলের ৩৪৫ নম্বর কক্ষে এক শিক্ষার্থীর খাটের ওপর থাকা মশারিতে ছাদের পলেস্তারা খসে পড়ে। এর আগেও হলে একাধিকবার এ ধরনের ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন আবাসিক শিক্ষার্থীরা।

নজরুল হলের আবাসিক শিক্ষার্থী আরিফ হোসেন বলেন, ‘আমাদের এই হলটি খুবই জরাজীর্ণ। এ কারণে সব সময় আতঙ্কের মধ্যে থাকতে হয়। দ্রুত সংস্কার করা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আবাসিক শিক্ষার্থীদের নিরাপদ আবাসন নিশ্চিত করতে দ্রুত ঝুঁকিপূর্ণ অংশ মেরামত ও প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নেওয়া জরুরি।’

রবিবার হলের বিভিন্ন অংশ ঘুরে দেখা যায়, তিনতলা ভবনটির ছাদের বিভিন্ন স্থানে পলেস্তারা খসে পড়েছে। পাশাপাশি দরজা-জানালা ভাঙা ও জরাজীর্ণ বিভিন্ন অংশ হলের সামগ্রিক পরিবেশকে বসবাসের অনুপযোগী করে তুলছে।

কবি নজরুল হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক নূর মোহাম্মদ হারেছী বলেন, শনিবার রাতে হলের ছাদ খসে পড়ার ঘটনায় কেউ আহত হয়নি।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল বাসার ভূঞা বলেন, ‘সকালে আমরা নজরুল হল পরিদর্শনে গিয়েছিলাম। দেখে এসেছি সবকিছু। গত কয়েক বছরে কিছু সংস্কার হয়েছে। বড় ধরনের সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরে সংস্কার প্রস্তাব পাঠানো হয়েছে।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা