× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইবির চার প্রশাসনিক পদে নতুন দায়িত্বে চার শিক্ষক

ইবি প্রতিনিধি

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ ১৬:১১ পিএম

আপডেট : ১৯ অক্টোবর ২০২৬ ১৬:১৩ পিএম

ইবির চার প্রশাসনিক পদে নতুন দায়িত্বে চার শিক্ষক

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চারটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে রদবদল করা হয়েছে। এসব পদে নতুন করে চার শিক্ষককে নিয়োগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।

সোমবার (১৯ অক্টোবর) পৃথক অফিস আদেশের মাধ্যমে এসব নিয়োগ ও দায়িত্ব পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জাহিদুল ইসলাম। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. মঞ্জুর রহমান। এ ছাড়া প্রেস প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলা বিভাগের অধ্যাপক ড. গাজী মোহাম্মদ মাহবুব মুর্শিদ এবং সেন্ট্রাল ল্যাবরেটরির পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ রুহুল আমীন ভূঁইয়া।

অফিস আদেশে বলা হয়, সেন্ট্রাল ল্যাবরেটরির পরিচালকের পদ থেকে অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলামকে অব্যাহতি দিয়ে তার স্থলে অধ্যাপক ড. মুহাম্মদ রুহুল আমীন ভূঁইয়াকে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন পরিচালক গত ১৮ অক্টোবর থেকে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, আইসিটি সেলের পরিচালক পদে অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। এ পদে পূর্ববর্তী পরিচালক অধ্যাপক ড. মো. শাজাহান আলীর মেয়াদ গত বছরের ২১ অক্টোবর শেষ হয়।

এ ছাড়া টিএসসিসির পরিচালক পদে অধ্যাপক ড. মো. মঞ্জুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে। এ পদে অধ্যাপক ড. মো. জাকির হোসেনের মেয়াদ গত ১৮ অক্টোবর শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের প্রেস প্রশাসক পদে অধ্যাপক ড. গাজী মো. মাহবুব মুর্শেদকে নিয়োগ দেওয়া হয়েছে। এ পদে অধ্যাপক ড. এ কে এম মফিজুল ইসলামের মেয়াদ ২০ অক্টোবর শেষ হওয়ার কথা রয়েছে। নতুন প্রেস প্রশাসক আগামী ২১ অক্টোবর থেকে দায়িত্ব পালন করবেন।

এতে আরও বলা হয়, নতুন দায়িত্বপ্রাপ্ত শিক্ষকেরা পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ নিজ পদে দায়িত্ব পালন করবেন এবং বিধি অনুযায়ী সুযোগ-সুবিধা পাবেন। একই সঙ্গে বিদায়ী পরিচালকদের দীর্ঘদিন নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা