× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইবির পঞ্চম সমাবর্তন ২ ফেব্রুয়ারি, নিবন্ধন শুরু ৫ নভেম্বর

ইবি প্রতিনিধি

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ ১৯:২২ পিএম

ইবির পঞ্চম সমাবর্তন ২ ফেব্রুয়ারি, নিবন্ধন শুরু ৫ নভেম্বর

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পঞ্চম সমাবর্তনে অংশগ্রহণের জন্য আগামী ৫ নভেম্বর থেকে নিবন্ধন শুরু হচ্ছে। নিবন্ধন চলবে ২০ নভেম্বর পর্যন্ত। আগামী ২ ফেব্রুয়ারি ২০২৭ অনুষ্ঠেয় এ সমাবর্তনে অংশ নিতে পারবেন নির্ধারিত শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর সম্পন্ন করা শিক্ষার্থীরা।

রবিবার (১৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন সমাবর্তনকেন্দ্রিক নিবন্ধন উপকমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান।

অধ্যাপক ফারুকুজ্জামান খান জানান, সমাবর্তনে অংশগ্রহণের নিবন্ধন ফি প্রাথমিকভাবে ৫ হাজার টাকা এবং সনদ ফি ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অতিথিদের ফি পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে।

নির্ধারিত সূচি অনুযায়ী, ২০১২-১৩ থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) এবং ২০১৫-১৬ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর সম্পন্ন করা শিক্ষার্থীরা এ সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ পাবেন।

সমাবর্তন আয়োজন নির্বিঘ্ন করতে বিভিন্ন উপকমিটির মাধ্যমে প্রস্তুতিমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা