× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাতুয়াইলে আগুনে পুড়ল জবির বাস

জবি প্রতিবেদক

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ ১৬:১৩ পিএম

মাতুয়াইলে আগুনে পুড়ল জবির বাস

রাজধানীর মাতুয়াইল মাদ্রাসা বাজার এলাকার একটি বাস গ্যারেজে অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘নোঙ্গর’ বাসের প্রায় অর্ধেক পুড়ে গেছে। এতে বাসটির ভেতরের আসনগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রবিবার (১৮ অক্টোবর) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের পরিবহনে ব্যবহৃত বাসটি নরসিংদী রুটে চলাচল করে। দুর্গাপূজার ছুটিতে ক্যাম্পাস বন্ধ থাকায় রং করা ও প্রয়োজনীয় মেরামতের জন্য গত শনিবার বাসটি মাতুয়াইলের একটি গ্যারেজে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, গ্যারেজে থাকা অন্য একটি বাসে পেট্রোলজনিত কারণে আগুনের সূত্রপাত হয়। পরে সেই আগুন ছড়িয়ে পড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে। এতে বাসটির প্রায় অর্ধেক অংশ পুড়ে যায় এবং ভেতরের আসনগুলো ক্ষতিগ্রস্ত হয়।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তারেক বিন আতিক বলেন, গ্যারেজের অন্য একটি বাসে আগুন লাগার পর তা জবির বাসে ছড়িয়ে পড়ে। বাসটির ক্ষয়ক্ষতির ব্যয় বহন করবে বলে গ্যারেজ কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

তিনি আরও বলেন, দুর্গাপূজার ছুটির মধ্যেই বাসটির মেরামতকাজ শেষ করার আশা করছেন তারা। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং মেরামতে কত সময় লাগবে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা