× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাবিপ্রবিতে পিসিপি কমিটির সভাপতি সনেট, সম্পাদক প্রায়াম

রাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬ ১৬:০১ পিএম

রাবিপ্রবিতে পিসিপি কমিটির সভাপতি সনেট, সম্পাদক প্রায়াম

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের (পিসিপি) রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) শাখার প্রথম সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সনেট চাকমাকে সভাপতি ও প্রায়াম খীসাকে সাধারণ সম্পাদক করে সংগঠনটির প্রথম কমিটি গঠন করা হয়।

শুক্রবার (১৬ অক্টোবর) সংগঠনটির প্রথম সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় শাখার তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক পহেল চাকমার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সম্মেলনের প্রতিপাদ্য ছিল, ‘পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী ও জুম্ম স্বার্থপরিপন্থী সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের বৃহত্তর আন্দোলনে জুম্ম ছাত্রসমাজ অধিকতর সামিল হউন।’

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কার্যালয়ের স্টাফ সদস্য ও পিসিপির সাবেক সভাপতি রুমেন চাকমা। বিশেষ অতিথি ছিলেন পিসিপির কেন্দ্রীয় সদস্য সুনীতি বিকাশ চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য এলি চাকমা এবং পিসিপির রাঙ্গামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সজল চাকমা।

কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক সনেট চাকমার সভাপতিত্বে এবং সদস্যসচিব পহেল চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রস্তুতি কমিটির সদস্য প্রায়াম খীসা। শুরুতে জুম্ম জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার আদায়ের আন্দোলনে নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে রুমেন চাকমা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই পিসিপি জুম্ম জনগণের অধিকার আদায়ের আন্দোলনে কাজ করে যাচ্ছে। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের বৃহত্তর আন্দোলনে ছাত্রসমাজকে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে একাডেমিক পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে অধ্যয়ন করে অর্জিত জ্ঞান সমাজের বৃহত্তর স্বার্থে কাজে লাগানোর পরামর্শ দেন।

সুনীতি বিকাশ চাকমা বলেন, মানবেন্দ্র নারায়ণ লারমার আদর্শ ধারণ করে চুক্তি বাস্তবায়নের আন্দোলন এগিয়ে নিতে হবে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সমাজ ও মানুষের কল্যাণে শিক্ষার্থীদের চিন্তাশক্তি বিকাশের ওপর গুরুত্ব দেন তিনি।

এলি চাকমা বলেন, সমাজকে এগিয়ে নিতে ছাত্রদের পাশাপাশি ছাত্রীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ জন্য ছাত্র ও যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি শিক্ষাকে সমাজের কল্যাণে ব্যবহারের আহ্বান জানান তিনি।

পরে কাউন্সিল অধিবেশনে সংগঠনটির প্রথম কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান পিসিপির কেন্দ্রীয় কমিটির শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মামুনি চাকমা। নবনির্বাচিত সভাপতি সনেট চাকমার বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা