× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চুয়েটে অচলাবস্থা নিরসন ও শিক্ষার পরিবেশ ফেরানোর দাবি ছাত্র ফ্রন্টের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬ ১৯:১৩ পিএম

আপডেট : ১৬ অক্টোবর ২০২৬ ১৯:১৬ পিএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান অচলাবস্থা নিরসন করে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ শুক্রবার এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণ করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর অধ্যাপক আবু সাদাতকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা গণস্বাক্ষর সংগ্রহ, ক্লাস-পরীক্ষা বর্জন, অবস্থান কর্মসূচি ও কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন। আন্দোলনের কারণে দায়িত্ব গ্রহণের পরও নবনিযুক্ত উপাচার্য ক্যাম্পাসে যেতে পারেননি।

সম্প্রতি ছাত্রদল নেতাদের সঙ্গে নিয়ে উপাচার্য ভবনের তালা ভেঙে নিজ দপ্তরে প্রবেশ করেন উপাচার্য শেখ শরীফুল আলম। পরে সেখানে প্রায় ২৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর ক্যাম্পাসে আর না ফেরার শর্তে তিনি বেরিয়ে যান।

বিবৃতিতে ছাত্র ফ্রন্টের নেতারা বলেন, উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে প্রায় এক মাস ধরে চলা আন্দোলনে পুরো বিশ্ববিদ্যালয়ে স্থবিরতা দেখা দিয়েছে। বন্ধ রয়েছে ক্লাস-পরীক্ষা। অন্তত ছয়টি বিভাগের চূড়ান্ত পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। এতে শিক্ষার্থীদের মধ্যে সেশনজট ও শিক্ষাবর্ষ দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

নেতারা অবিলম্বে অচলাবস্থা নিরসন করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি করেন।

বিবৃতিতে তারা আরও বলেন, গণঅভ্যুত্থানের পর দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্যসহ প্রশাসনিক পদে নিয়োগের ক্ষেত্রে যথাযথ নিয়মকানুন অনুসরণ করা হয়নি; বরং দলীয়করণ করা হয়েছে। এ ধরনের নিয়োগ বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন ও বিদ্যায়তনিক স্বাধীনতার জন্য ক্ষতিকর।

ছাত্র ফ্রন্টের নেতারা বলেন, নিয়মকানুন উপেক্ষা করে দলীয় নিয়োগ এবং আন্দোলনের মুখে সরকারদলীয় ছাত্র সংগঠনের আশ্রয় নেওয়ার ঘটনা পতিত ফ্যাসিস্ট সরকারের সময়ের চর্চার পুনরাবৃত্তি।

তাদের মতে, এ ধরনের কর্মকাণ্ড গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার সম্পূর্ণ বিপরীত।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা