× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক আইন সম্মেলন শুরু ৩০ অক্টোবর

রাবি প্রতিবেদক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ ২০:৫২ পিএম

রাবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক আইন সম্মেলন শুরু ৩০ অক্টোবর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আগামী ৩০ অক্টোবর শুরু হচ্ছে দুই দিনব্যাপী দ্বিতীয় আন্তর্জাতিক আইন সম্মেলন। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের আয়োজনে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে বাংলাদেশসহ ১০টি দেশের গবেষকেরা অংশ নেবেন। সম্মেলনের ২৫টি সেশনে মোট ১২৫টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের ১৩৯ নম্বর কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘Sovereignty, Humanity and Law in the Contemporary World’।

আয়োজকেরা জানান, সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন বাংলাদেশের প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এস এম এমদাদুল হক। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আবদুল আলিম ও উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ। উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন আইন বিভাগের অধ্যাপক ড. বেগম আসমা সিদ্দিকা। ধন্যবাদ জ্ঞাপন করবেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাইদা আক্তার।

সম্মেলনের প্লেনারি সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন অস্ট্রেলিয়ার ম্যাককুয়ারি বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. এম. রফিকুল ইসলাম। আলোচক হিসেবে থাকবেন মালয়েশিয়ার মালায়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মেরি জর্জ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আর নাসের মোহাম্মদ ওয়াহিদ। সেশনটিতে সভাপতিত্ব করবেন অধ্যাপক ড. বেগম আসমা সিদ্দিকা।

সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসাইন, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন চৌধুরী এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য মো. এমদাদুল হক। এ ছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মো. আনিসুর রহমান ও অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল হান্নান উপস্থিত থাকবেন। সমাপনী অনুষ্ঠানেও সভাপতিত্ব করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের পাশাপাশি অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, দক্ষিণ সুদান, গ্রিস ও নামিবিয়ার গবেষকেরা সম্মেলনে অংশ নেবেন। তারা বিভিন্ন বিষয়ে নিজেদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন।

সম্মেলনে আন্তর্জাতিক অপরাধ আইন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও আইন, শিশু অধিকার, সাংবিধানিক অধিকার, পরিবেশ ও জলবায়ু, মানবাধিকার, অপরাধবিদ্যা ও ভুক্তভোগীবিদ্যা, ভূমি ও শ্রম অধিকার, সাইবার আইন, শরণার্থী অধিকার, ব্যক্তিগত আইন, মানব পাচার ও চোরাচালান, নারীর অধিকার এবং আন্তর্জাতিক মানবিক আইনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা