× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নানা আয়োজনে খুবিতে বিশ্ব বসতি দিবস পালিত

খুবি প্রতিনিধি

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ ১৮:৫১ পিএম

নানা আয়োজনে খুবিতে বিশ্ব বসতি দিবস পালিত

‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’ প্রতিপাদ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব বসতি দিবস-২০২৬ পালিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) খুলনা চ্যাপ্টার, খুলনা বিশ্ববিদ্যালয় ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) যৌথ উদ্যোগে দিবসটি উদ্‌যাপন করা হয়। এ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, প্রবন্ধ উপস্থাপন এবং পোস্টার, প্রামাণ্যচিত্র ও আলোকচিত্র প্রদর্শনী প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।

সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বর থেকে র‌্যালি বের করা হয়। পরে দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১-এর চতুর্থ তলায় আলোচনা সভা, প্রবন্ধ উপস্থাপন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে বিশ্ব বসতি দিবসের তাৎপর্য ও নগর পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরে প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক ও নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. আশিকুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) খুলনা চ্যাপ্টারের চেয়ারম্যান পরিকল্পনাবিদ অধ্যাপক ড. মো. সালাউদ্দীন।

উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, পরিকল্পিত নগরায়ণ ও টেকসই বসতি গড়ে তোলা বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। অপরিকল্পিত নগরায়ণের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি নাগরিকদের জীবনমানও ক্ষতিগ্রস্ত হয়। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য নগর গড়ে তুলতে সমন্বিত পরিকল্পনা, পরিবেশবান্ধব উন্নয়ন ও জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়, পরিকল্পনাবিদ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে একযোগে কাজ করতে হবে।

খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, একটি বাসযোগ্য নগর গড়ে তুলতে পরিকল্পিত আবাসন, উন্নত সড়কব্যবস্থা, কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা, পর্যাপ্ত সবুজায়ন ও নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি। নগরীর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সংস্থা ও নাগরিকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। খুলনাকে আরও পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি নাগরিক সচেতনতা বাড়াতে হবে। 

দিবসটি উপলক্ষে আয়োজিত পোস্টার, প্রামাণ্যচিত্র ও আলোকচিত্র প্রদর্শনী প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা নগরায়ণ, পরিকল্পিত বসতি ও টেকসই নগর উন্নয়নবিষয়ক বিভিন্ন সৃজনশীল উপস্থাপনার মাধ্যমে নিজেদের ভাবনা তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, পরিকল্পনাবিদ, সংশ্লিষ্ট পেশাজীবী এবং আয়োজক প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই বসতির গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বাড়ানো বিশ্ব বসতি দিবসের অন্যতম লক্ষ্য। দ্রুত নগরায়ণের এ সময়ে সবার জন্য আবাসন, নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষার বিষয়গুলো দিবসটির আলোচনায় বিশেষ গুরুত্ব পায়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা