× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুর্গাপূজার ছুটিতে বেরোবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ

বেরোবি প্রতিনিধি

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ ১৮:০১ পিএম

দুর্গাপূজার ছুটিতে বেরোবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ

শারদীয় দুর্গাপূজা ও শ্রীশ্রী লক্ষ্মীপূজা উপলক্ষে ছুটিকালীন সময়ে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করেছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ক্যাম্পাস বন্ধ থাকাকালে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে অতিথি ও দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে পরিচয়পত্র (আইডি কার্ড) সঙ্গে নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে বলা হয়েছে। এ নির্দেশনা বাস্তবায়নে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা