খুবি প্রতিনিধি
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ ১৭:৩১ পিএম
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাঁচ দিনের ছুটিতে যাচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)। আগামী ১৮ অক্টোবর (রবিবার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজার ছুটিতে বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ, পানি, ইন্টারনেট, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার মতো জরুরি সেবাগুলো যথারীতি চালু থাকবে।
এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ অক্টোবর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ১৭ অক্টোবর (শনিবার) সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস খোলা থাকবে। এর ধারাবাহিকতায় ওই দিন খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিসগুলোও সীমিত পরিসরে খোলা থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।