× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চীন সফরে চবির ভিসি ও দুই প্রোভিসি, রুটিন দায়িত্বে ডিন সালেহ্ জহুর

চবি প্রতিনিধি

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ ২১:২৩ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

চার দিনের সফরে চীনে গেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান এবং দুই উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন (অ্যাকাডেমিক) ও অধ্যাপক ড. সফিকুল ইসলাম (প্রশাসন)। তাদের অনুপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্ব পালন করবেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ্ জহুর।

বুধবার (১৪ অক্টোবর) চীনের ঝেজিয়াং প্রদেশের রাজধানী হাংঝুর উদ্দেশে যাত্রা করেন তারা। চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের অধীন সেকেন্ড ইনস্টিটিউট অব ওশেনোগ্রাফির (এসআইও) আমন্ত্রণে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত সেখানে অবস্থান করবেন প্রতিনিধিদলের সদস্যরা।

জানা যায়, চবিতে অবস্থিত চীন-বাংলাদেশ স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন ফর মেরিন রিমোট সেন্সিং প্রকল্পের পরিচালনা, ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে দ্বিপক্ষীয় আলোচনায় অংশ নিতে এ সফর। প্রতিনিধিদলের অন্য দুই সদস্য হলেন- বিশ্ববিদ্যালয়ের স্যাটেলাইট ওশেন অবজারভেশন অ্যান্ড ডেটা ইনোভেশন সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মোসলেম উদ্দিন এবং উপাচার্য দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ রিয়াজুল হারুন।

সফরকালে গ্রাউন্ড স্টেশনের পরিচালনা, স্যাটেলাইট তথ্যের ব্যবহার, কারিগরি সহযোগিতা ও যৌথ গবেষণাসহ দুই প্রতিষ্ঠানের ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন প্রতিনিধিদলের সদস্যরা।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হাছান মিয়া বলেন, ‘এই সময়ের জন্য জ্যেষ্ঠ হিসেবে রুটিন দায়িত্ব পালন করছেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ্ জহুর।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা