× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতা ও স্ক্রিনিং কর্মসূচি

গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ ২০:১৮ পিএম

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সার সচেতনতা ও স্ক্রিনিং কর্মসূচি

স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক লক্ষণ সম্পর্কে ধারণা প্রদান এবং সময়মতো রোগ শনাক্তকরণের গুরুত্ব তুলে ধরতে গণ বিশ্ববিদ্যালয়ে সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের আইকিউএসি মিলনায়তনে সেন্টার ফর মাল্টিডিসিপ্লিনারি রিসার্চের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন। মূল আলোচক ছিলেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতালের প্রকল্প সমন্বয়কারী ও বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের ডিন ড. ফুয়াদ হোসেন, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নিলুফার সুলতানা, সেন্টার ফর মাল্টিডিসিপ্লিনারি রিসার্চের পরিচালক ডা. তারিকুল ইসলাম এবং হেলথ ক্লাবের মেন্টর তানিয়া আহমেদ তন্বী।

সেমিনারে স্তন ক্যান্সারের ঝুঁকি, প্রাথমিক লক্ষণ, প্রতিরোধ এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য স্ক্রিনিংয়ের ব্যবস্থা রাখা হয়। এ সময় বক্তারা স্তন ক্যান্সার নিয়ে জনসচেতনতা বাড়ানো, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং রোগটি সম্পর্কে প্রচলিত ভীতি ও ভুল ধারণা দূর করার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বাড়ানোর পাশাপাশি সময়মতো প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণে উৎসাহিত করবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা