× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সম্পাদক মুশতাক

পবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ ১৬:২৯ পিএম

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল ইসলাম (বাঁয়ে), সাধারণ সম্পাদক মুশতাক আহমেদ। প্রবা ফটো

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল ইসলাম (বাঁয়ে), সাধারণ সম্পাদক মুশতাক আহমেদ। প্রবা ফটো

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) সাংবাদিক সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন–২০২৬-এর ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক আমার দেশের প্রতিনিধি সফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক মানবজমিনের প্রতিনিধি মুশতাক আহমেদ নির্বাচিত হয়েছেন।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সমিতির অধিকাংশ সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোটগ্রহণ ও গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মাসুদুর রহমানসহ চার সদস্যের নির্বাচন কমিশন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, সিএসই অনুষদের ডিন অধ্যাপক ড. খোকন হোসেন এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক সহযোগী অধ্যাপক মো. আব্দুর রহিম।

ঘোষিত ফলাফল অনুযায়ী, সহ-সভাপতি পদে দৈনিক সকালের সময়ের প্রতিনিধি মাহাদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি মো. ফাহিম এবং সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধি মো. জয় ভাঙ্গী নির্বাচিত হয়েছেন। অর্থ সম্পাদক হয়েছেন দৈনিক স্বদেশের কণ্ঠের প্রতিনিধি মোফাসসেরুল হক তন্ময় এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন দৈনিক অগ্রদূতের প্রতিনিধি ফারহান সাদিক রাহাত।

এ ছাড়া দপ্তর সম্পাদক পদে ঢাকা ইনসাইটের প্রতিনিধি মেহেদী হাসান সাগর এবং সহদপ্তর সম্পাদক পদে ক্যাম্পাস রিপোর্টের প্রতিনিধি মোহাম্মদ সফিউল্লাহ নির্বাচিত হয়েছেন। কার্যকরী সদস্য–১ পদে বাংলাদেশ নিউজ ২৪-এর প্রতিনিধি তাবরিজ আল আমিন এবং কার্যকরী সদস্য–২ পদে পাবলিকিয়ান টুডের প্রতিনিধি মাসুদা আক্তার রিফা নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মুশতাক আহমেদ বলেন, ‘সংগঠনের সব সদস্যের প্রতি কৃতজ্ঞতা, যারা আমাদের ওপর আস্থা রেখেছেন। সবাইকে সঙ্গে নিয়ে সমিতিকে আরও গতিশীল ও সুসংগঠিত করাই আমাদের লক্ষ্য। সবার সহযোগিতায় পবিপ্রবি সাংবাদিক সমিতিকে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলব।’

নবনির্বাচিত সভাপতি সফিকুল ইসলাম বলেন, ‘আমাদের ওপর আস্থা রেখে পবিপ্রবি সাংবাদিক সমিতির দায়িত্ব দেওয়ার জন্য সংগঠনের সব সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। আমরা সততা, নিরপেক্ষতা ও পেশাদারত্ব বজায় রেখে বিশ্ববিদ্যালয়ের সংবাদ জনগণের সামনে তুলে ধরার চেষ্টা করব। “সত্য প্রকাশে আপসহীন”—এই স্লোগানকে আরও শক্তিশালী করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি।’

নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে নবনির্বাচিত কমিটির পথচলা আরও সহজ হবে বলে আশা করি। আপনারা বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের অব্যক্ত কথাগুলো নিয়মিত তুলে ধরার কাজ অব্যাহত রাখবেন। নবনির্বাচিত কমিটির সব সদস্যকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা