× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাওয়ালির সুরে মাতল গণ বিশ্ববিদ্যালয়

গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬ ১৬:১৪ পিএম

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬ ১৬:১৬ পিএম

কাওয়ালির সুরে মাতল গণ বিশ্ববিদ্যালয়

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘কাওয়ালি সন্ধ্যা’। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্বরে গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) উদ্যোগে এ আয়োজন করা হয়।

কাওয়ালি সন্ধ্যাকে কেন্দ্র করে আলোকসজ্জায় সাজানো হয় পুরো ট্রান্সপোর্ট চত্বর। অনুষ্ঠানে কাওয়ালি ও সংগীত পরিবেশন করে সুপরিচিত ব্যান্ড সুফিতান ও অভ্রভূমি। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও সংগীত পরিবেশনায় অংশ নেন। গানের তালে তালে উৎসবমুখর হয়ে ওঠে ক্যাম্পাসের পরিবেশ।

অনুষ্ঠানে অংশ নিতে আসা শিক্ষার্থী জাহিন ইলতেমাস বলেন, ‘গকসুর এমন আয়োজন প্রশংসনীয়। সেমিস্টারজুড়ে ক্লাসের সময়সূচি ও পরীক্ষার ব্যস্ততায় ক্লান্তির মাঝে এমন আয়োজন মনকে প্রফুল্ল করে তোলে। সংস্কৃতিচর্চার এই সুন্দর সন্ধ্যা ক্যাম্পাসজীবনের অনন্য স্মৃতি হয়ে থাকবে।’

আয়োজনের বিষয়ে গকসুর সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মো. মারুফ বলেন, ‘৩৬ জুলাইয়ের পর অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেভাবে কাওয়ালি আয়োজনের ধারা চালু হয়েছে, তা থেকে অনুপ্রাণিত হয়ে আমাদেরও দীর্ঘদিন ধরে এমন একটি আয়োজনের পরিকল্পনা ছিল। আজ সুফিতান ও অভ্রভূমির মতো ব্যান্ডকে নিয়ে সেই আয়োজন করতে পেরেছি। শিক্ষার্থীরাও অনুষ্ঠানটি উপভোগ করেছেন।’

গকসুর সহ-সভাপতি ইয়াসিন আল মৃদুল দেওয়ান বলেন, ‘অনেক দিন ধরেই শিক্ষার্থীদের একটি কাওয়ালি সন্ধ্যার আয়োজনের দাবি ছিল। শিক্ষার্থীদের সেই চাহিদার কথা বিবেচনা করেই এ আয়োজন করা হয়েছে। এতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন।’

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থী এবং গকসুর অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা