× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাবিপ্রবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

জাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ ২২:২০ পিএম

জাবিপ্রবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ক্যাম্পাসে বিভিন্ন গুপ্ত গোষ্ঠীর অনুপ্রবেশ, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা এবং ক্যাম্পাসের পরিবেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে মিছিলটি বের হয়। জাবিপ্রবি ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এ কে এম আব্দুল্লাহ আল মাসুদ ও সদস্যসচিব যীনাত মিয়া আজিজুলের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে বক্তারা জানান, ক্যাম্পাসে বিভিন্ন গুপ্তচর ও ফ্যাসিবাদের দোসররা গোপনে অনুপ্রবেশ করে পরিবেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা ফ্যাসিবাদের পুনর্বাসনের যেকোনো প্রচেষ্টা প্রতিহত করার ঘোষণা দেন। একই সঙ্গে ক্যাম্পাসকে নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব রাখতে সংগঠনের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

ছাত্রদলের সদস্যসচিব যীনাত মিয়া আজিজুল বলেন, জাবিপ্রবি ক্যাম্পাসে বিভিন্ন গুপ্ত গোষ্ঠীর অনুপ্রবেশ, ফ্যাসিবাদী আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা এবং ক্যাম্পাসকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে আমরা সোচ্চার। আমরা স্পষ্টভাবে বলতে চাই, ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কোনো অপশক্তিকে ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করতে দেওয়া হবে না। শিক্ষার্থীদের অধিকার রক্ষায় জাবিপ্রবি ছাত্রদল সব সময় সোচ্চার থাকবে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের যুগ্ম আহ্বায়ক, সদস্যসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা