× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরীক্ষায় অসদুপায় রুয়েটে ২ বছরের জন্য বহিষ্কার ১২ শিক্ষার্থী

রাজশাহী অফিস

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ ২০:৫৬ পিএম

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ১২ শিক্ষার্থীকে দুই শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের অভিযোগের আওতাভুক্ত পরীক্ষাগুলো বাতিল করা হয়েছে।

মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দোতলার কনফারেন্স রুমে বোর্ড অব ডিসিপ্লিনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ২১ সিরিজের ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) ও তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল (ইইই) বিভাগের একজন করে দুজন রয়েছেন। ২২ সিরিজের যন্ত্রকৌশল বিভাগের একজন ও পুরকৌশল বিভাগের দুজনের মধ্যে মোট দুজন শিক্ষার্থী শাস্তি পেয়েছেন। ২৪ সিরিজের পুরকৌশল বিভাগের তিনজন ও মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং (এমটিই) বিভাগের একজনসহ পাঁচজন এবং ২৫ সিরিজের পুরকৌশল, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের একজন করে তিনজন এ শাস্তির আওতায় পড়েছেন।

সিদ্ধান্ত অনুযায়ী, ২১ সিরিজের দুই শিক্ষার্থীর চতুর্থ বর্ষের বিজোড় সেমিস্টারের পরীক্ষা, ২২ সিরিজের দুই শিক্ষার্থীর তৃতীয় বর্ষের বিজোড় সেমিস্টারের পরীক্ষা, ২৪ সিরিজের পাঁচ শিক্ষার্থীর প্রথম বর্ষের ব্যাকলগ পরীক্ষা এবং ২৫ সিরিজের তিন শিক্ষার্থীর প্রথম বর্ষের বিজোড় সেমিস্টারের পরীক্ষা বাতিল করা হয়েছে।

বহিষ্কারের মেয়াদ শেষে পুনঃভর্তি হয়ে সংশ্লিষ্ট পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। এ ছাড়া শাস্তিপ্রাপ্ত কয়েকজন শিক্ষার্থীর কাছ থেকে পরীক্ষার সময় জব্দ করা ক্যালকুলেটর ও মোবাইল ফোন বিশ্ববিদ্যালয়ে সংরক্ষণ করা হবে। তাদের শিক্ষা কার্যক্রম সম্পন্ন হওয়ার পর এসব সামগ্রী ফেরত দেওয়া হবে।

রুয়েটের ডিসিপ্লিনারি কমিটির সদস্য সচিব ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার বলেন, শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে রুয়েটে ব্যাকলগ ও শর্ট সেমিস্টারÑ উভয় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাঁচটি পর্যন্ত বাড়ানো হয়েছে। একাডেমিক কার্যক্রম সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা দেওয়ার পরও শিক্ষার্থীদের কেউ পরীক্ষায় অসদুপায় অবলম্বন করলে তা অত্যন্ত উদ্বেগজনক।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা