× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভিক্টোরিয়া কলেজে চিঠি লিখন উৎসব

ভিক্টোরিয়া কলেজ প্রতিনিধি

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ ২০:০৮ পিএম

ভিক্টোরিয়া কলেজে চিঠি লিখন উৎসব

বিশ্ব ডাক দিবস ২০২৬ উপলক্ষে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে ‘চিঠি লিখন উৎসব’। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় কুমিল্লা পোস্টাল ডিভিশনের উদ্যোগে কলেজের ‘হৃদয়ে বাংলাদেশ’ ম্যুরালসংলগ্ন আমবাগানে এ উৎসবের আয়োজন করা হয়।

উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল বাশার ভূঞাঁ ও ডাক বিভাগের কর্মকর্তা মো. মনিরুল ইসলাম। এ সময় কলেজ প্রশাসন, ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উৎসবে শিক্ষার্থীরা প্রিয়জনের উদ্দেশে চিঠি লেখেন এবং বিশেষ ডাকসেবার আওতায় মাত্র ১২ থেকে ২২ টাকায় সেগুলো পাঠানোর সুযোগ পান। পাশাপাশি আয়োজন করা হয় মেডিকেল ক্যাম্প, বিনা মূল্যে কফি বিতরণ এবং ডাকটিকিট ও ডাক বিভাগের বিভিন্ন সামগ্রীর প্রদর্শনী।

প্রদর্শনীতে ১, ২, ৩, ৪, ৫, ১০ ও ২০ টাকা মূল্যমানের ঐতিহ্যবাহী ও স্মারক ডাকটিকিট স্থান পায়। তরুণ প্রজন্মকে ডাকটিকিটের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করাও ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

উৎসবে চিঠি লিখতে এসে আবেগঘন অনুভূতির কথা জানান শিক্ষার্থীরা। সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আফরোজা এলি বলেন, ‘চিঠির মধ্যে অন্য রকম এক আবেগ লুকিয়ে আছে। চিঠি লিখতে ও সংগ্রহ করতে পছন্দ করি। তথ্যপ্রযুক্তির এই যুগে আমরা চিঠি লিখতেই প্রায় ভুলে গেছি। এখানে এসে চিঠি লিখতে পেরে মিশ্র অনুভূতি কাজ করছে।’

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রথম বর্ষের এক শিক্ষার্থী এ উৎসবে প্রথমবারের মতো মাকে চিঠি লেখেন। তিনি বলেন, ‘আমি আজ প্রথমবার চিঠি লিখছি আমার মাকে। কখনো মায়ের উদ্দেশে চিঠি লিখিনি। মাকে আমি অনেক মিস করি।’

চিঠি লেখার মধ্য দিয়ে প্রিয়জনের প্রতি অনুভূতি প্রকাশের পাশাপাশি হাতে লেখা চিঠির ঐতিহ্য ও ডাকসেবা সম্পর্কে শিক্ষার্থীদের আগ্রহী করে তোলার সুযোগ সৃষ্টি করেছে এ উৎসব।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা