প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ ১৮:২৫ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২৬ ১৯:২৯ পিএম
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার মো. মাসুদ আলম মঙ্গলবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে চুয়েট ক্যাম্পাসে প্রবেশ করেন। ছবি: ভিডিও থেকে
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য (ভিসি) অধ্যাপক শেখ শরিফুল আলমকে ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে অবরুদ্ধ রাখার পর জেলা প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার মো. মাসুদ আলম মঙ্গলবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে চুয়েট ক্যাম্পাসে প্রবেশ করেন।
এর আগে, পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা গত ১২ অক্টোবর (সোমবার) দুপুর সাড়ে ১২টা থেকে তাকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছিলেন এবং ভবনের বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। তার সাথে ভেতরে আরও কয়েকজন সাবেক ও বর্তমান শিক্ষার্থী আটকা পড়েন, যাদের মধ্যে দুজন প্রাক্তন ছাত্রও উচ্চ রক্তচাপের কারণে অসুস্থ হয়ে পড়েন।