× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাবিপ্রবিতে চালু হচ্ছে মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টার

জাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ ১৬:০৬ পিএম

জাবিপ্রবিতে চালু হচ্ছে মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টার

শিক্ষার্থীদের বহুভাষিক দক্ষতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) চালু হতে যাচ্ছে ‘মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টার’। এ কেন্দ্রে জাপানি, কোরীয়, চীনা (মান্দারিন) ও আরবি—এই চারটি ভাষা শেখার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। আগামী ডিসেম্বর থেকে কেন্দ্রটির কার্যক্রম শুরুর লক্ষ্যে প্রস্তুতি চলছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেনের উদ্যোগে কেন্দ্রটি চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারের তৃতীয় ভাষা শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে নির্বাচিত বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে জাবিপ্রবিতেও এ উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টার চালু হলে শিক্ষার্থীরা বহুভাষিক দক্ষতা অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক উচ্চশিক্ষা, গবেষণা ও বৈশ্বিক কর্মবাজারে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তোলার সুযোগ পাবেন। ভাষা শেখার পাশাপাশি সংশ্লিষ্ট দেশগুলোর শিক্ষা, সংস্কৃতি ও আন্তর্জাতিক যোগাযোগ সম্পর্কেও তাদের জানার সুযোগ তৈরি হবে। শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম করে তোলা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে শিক্ষা ও গবেষণার সুযোগ সম্প্রসারণে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন বলেন, ‘সরকারের তৃতীয় ভাষা শিক্ষা কার্যক্রমের আওতায় নির্বাচিত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে জাবিপ্রবিকেও এ সুযোগ দেওয়া হয়েছে। শুরুতে এটি ক্রেডিটবিহীন (অডিট) কোর্স হিসেবে চালু হবে। পরবর্তী সময়ে এগুলোকে ক্রেডিট কোর্সে রূপান্তর করা হবে। শিক্ষার্থীদের পেশাগত উন্নয়ন এবং জাপানসহ আন্তর্জাতিক কর্মবাজারের উপযোগী দক্ষতা অর্জনে এই কোর্স বিশেষ ভূমিকা রাখবে।’

কেন্দ্রটির কার্যক্রম শুরুর প্রস্তুতি সম্পর্কে উপাচার্য বলেন, ‘আগামী ডিসেম্বরে কার্যক্রম শুরু করার লক্ষ্যে প্রস্তুতি চলছে। কেন্দ্রের জনবল কাঠামো নিশ্চিত করতে আমরা ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন দিয়েছি। অনুমোদন পেলেই কার্যক্রম পুরোদমে শুরু হবে।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা