× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বনানী বিদ্যানিকেতন

সড়ক নিরাপত্তা বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ ১৫:১২ পিএম

আপডেট : ১৩ অক্টোবর ২০২৬ ১৫:১৬ পিএম

 রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে মঙ্গলবার সকালে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়

রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে মঙ্গলবার সকালে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়

নিরাপদ সড়ক নিশ্চিত করতে শিক্ষার্থীদের সড়কে আইন মেনে চলতে হবে। এজন্য প্রয়োজন তাদের  সচেতনতা ও দায়িত্বশীল আচরণ। 

রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতামূলক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। বিআরটিএ ঢাকা মেট্টো সার্কেল-১ এই কর্মশালার আয়োজন করেছিল। এতে দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস অনুষ্ঠিত হবে। এবার দিবসের প্রতিপাদ্য বিষয় হলোÑ ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’। 

এতে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মসিউর রহমান শিক্ষার্থীদের বলেন, শিক্ষার্থীদের কাজ হলো জ্ঞান অর্জন করা। সেই সঙ্গে শৃঙ্খলা মেনে সড়কে নিরাপদে চলাচল করতে হবে। 

কর্মশালায় অতিথি হিসেবে বক্তৃতা করেন- বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-১ এর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) জিয়াউর রহমান, বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-১ এর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং)  আব্দুল্লাহ আল নোমান, ঢাকার মিরপুর ট্রাফিক বিভাগের পরিদর্শক আশরাফুল আলম, নিরাপদ সড়ক আন্দোলনের সাধারণ সম্পাদক ইনজামুল হক, নিরাপদ সড়ক চাই এর কেন্দ্রীয় কমিটির কার্য নির্বাহী সদস্য মো.কামরুজ্জামান, নিরাপদ সড়ক চাই এর বিশিষ্ট কর্মী সফরা জাহান সেবা। 

পরিবহন ব্যবস্থা বিশ্লেষক পার্থ সারথি দাস অনুষ্ঠান সঞ্চালনা করেন। এতে শিক্ষার্থীদের নিরাপদে সড়ক পারাপার, ফুটপাত ও জেব্রা ক্রসিংয়ের যথাযথ ব্যবহার, সিগন্যাল মেনে চলা, গণপরিবহনের যাত্রী হিসেবে করণীয়, পথচারীদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে প্রশিক্ষকরা বাস্তবভিত্তিক দিকনির্দেশনা দেন। 

এ বিষয়ে বিআরটিএ এর পক্ষ থেকে ভিডিওচিত্র দেখানো হয়। এছাড়াও নিরাপদ সড়ক আন্দোলনের পক্ষ থেকে সড়ক নিরাপত্তামূলক প্রদর্শনী উপস্থাপন করা হয়। 

সড়ক পারাপার হওয়াসহ সড়কে চলাচলের বিভিন্ন নিয়ম মেনে চলা নিয়ে নির্মিত ভিডিওচিত্র উপস্থাপন করেনÑ বিআরটিএ ঢাকা মেট্টো সার্কেল-১ এর সহকারি পরিচালক (ইঞ্জি:) জিয়াউর রহমান ও  আব্দুল্লাহ আল নোমান। তিনি সড়কের নিরাপদ নকশা ও ব্যবস্থাপনা, ট্রাফিক আইন বাস্তবায়ন এবং সড়ক ব্যবহারকারীদের পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সচেতনতার মাধ্যমে দুর্ঘটনা হ্রাসের বিভিন্ন দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নিরাপদ সড়ক গড়ে তোলার ক্ষেত্রে আমাদের প্রত্যেকের দায়িত্ববোধ, সচেতনতা ও মানবিক আচরণের প্রতিফলন ঘটাতে হবে। এটা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে হবে। কারণ আজকের শিক্ষার্থীই আগামী দিনের দায়িত্বশীল চালক, যাত্রী ও পথচারী। 

প্রসঙ্গত, জাতীয় নিরাপদ সড়ক দিবস- ২০২৬ কে সামনে রেখে বিআরটিএ‌‌‌ শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতন করে তুলতে ব্যাপক কর্মসূচি শুরু করেছে। 

কর্মশালায় আয়োজনের আসল লক্ষ্যই ছিল শিক্ষার্থীদের মধ্যে সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়ানো। তারা যাতে সঠিকভাবে ট্রাফিক আইন মেনে চলে তার জন্য মানসিকতা তৈরি হয় এবং দেশের একজন নাগরিক হিসেবে সড়ক দুর্ঘটনারোধে নিজের অবদান রাখার চেষ্টা করেন। অনুষ্ঠানে স্বত:স্ফূর্তভাবে অংশ নেন বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা