ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ ২১:৩৮ পিএম
প্রধানমন্ত্রীর স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৩২ শিক্ষার্থী। ২০১৯, ২০২০ ও ২০২১ শিক্ষাবর্ষে অসাধারণ একাডেমিক ফলাফলের ভিত্তিতে তাঁদের এ পদকের জন্য মনোনীত করা হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রকাশিত চূড়ান্ত তালিকায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪৬৯ শিক্ষার্থীর মধ্যে সর্বোচ্চসংখ্যক মনোনয়ন পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
সোমবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. রফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
২০১৯ শিক্ষাবর্ষে মনোনীত ১১ শিক্ষার্থী হলেন—আরবি বিভাগের মুহি উদ্দিন, পরিসংখ্যান বিভাগের মো. মুদাসসির হোসেন আকিব, আইন বিভাগের আবদুর রহমান মজুমদার, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের মো. আকিদুর রহমান, অর্থনীতি বিভাগের শেখ আতিয়া ইসলাম, ফার্মেসি বিভাগের ফারিয়া তাসনিম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের স্বপ্নীল সায়ন সাহা, সমুদ্রবিজ্ঞান বিভাগের জারিন তাসনিম, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শায়ান শাহরিয়ার, শিল্পকলার ইতিহাস বিভাগের ইশিতা সারমিন সায়মা এবং চিকিৎসাবিজ্ঞান বিভাগের দেবলীনা সরকার মেধা।
২০২০ শিক্ষাবর্ষে মনোনীত ১০ শিক্ষার্থী হলেন—আরবি বিভাগের আবদুল্লাহ মাহমুদ নাজিব, আইন বিভাগের তাহসিন লুবাবা, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের মো. আসিফুল ইসলাম, লোকপ্রশাসন বিভাগের মারুফ হাসান রুমি, ফার্মেসি বিভাগের নাজিফা তাবাসসুম, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের মো. তানভীর আলম, সমুদ্রবিজ্ঞান বিভাগের মোসা. তানিয়া আলিম শম্পা, উদ্ভিদবিজ্ঞান বিভাগের শেখ সুনজিদ আহমেদ, গ্রাফিক ডিজাইন বিভাগের ইমরান হাসাম এবং চিকিৎসাবিজ্ঞান বিভাগের মাইশা মালিহা।
অন্যদিকে ২০২১ শিক্ষাবর্ষে মনোনীত ১১ শিক্ষার্থী হলেন—নৃত্যকলা বিভাগের জবা রানী বিশ্বাস, ফলিত গণিত বিভাগের সাদিয়া আনজুম জুমানা, আইন বিভাগের রুবাইয়াত হাসান সাওন, ফিন্যান্স বিভাগের বিল্লাল হোসেন, অপরাধবিজ্ঞান বিভাগের নওশীন শারমিলা ঋতু, ফার্মেসি বিভাগের রাশমিয়া নার্গিস রায়দা, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের ফারশিদ রেজা, ভূগোল ও পরিবেশ বিভাগের মো. মিনহাজুল ইসলাম, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সময়েতা সরকার তুলি, শিল্পকলার ইতিহাস বিভাগের জাহিদুল ইসলাম এবং চিকিৎসাবিজ্ঞান বিভাগের কাজী মো. শায়মুল রেজা।
ইউজিসির প্রকাশিত তালিকা অনুযায়ী, তিন শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট ৩২ শিক্ষার্থী প্রধানমন্ত্রীর স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন।