× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইবিতে আন্তর্জাতিক সেমিনারে শিক্ষার্থীদের গবেষণা পোস্টার উপস্থাপন

ইবি প্রতিনিধি

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ ১৯:৪৮ পিএম

ইবিতে আন্তর্জাতিক সেমিনারে শিক্ষার্থীদের গবেষণা পোস্টার উপস্থাপন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের গবেষণাভিত্তিক প্রকল্পের পোস্টার উপস্থাপনা অনুষ্ঠিত হয়েছে। ‘ইন্টারন্যাশনাল সেমিনার অন মাইকোলজি, বায়োটেকনোলজি অ্যান্ড সাসটেইনেবল এনভায়রনমেন্ট (ISMBSE)’-এর অংশ হিসেবে এ আয়োজন করা হয়।

সোমবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে এ উপস্থাপনা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা তাদের গবেষণার বিষয়বস্তু, উদ্দেশ্য ও প্রাপ্ত ফলাফল পোস্টারের মাধ্যমে তুলে ধরেন।

বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. আবু হেনা মোস্তফা জামালের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন একই বিভাগের অধ্যাপক ড. সুধাংশু কুমার বিশ্বাস। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমান এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আতিকুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন বিভাগের অধ্যাপক ড. মো. রেজওয়ানুল ইসলাম।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চীনের বেইজিং ফরেস্ট্রি ইউনিভার্সিটির স্কুল অব ইকোলজি অ্যান্ড নেচার কনজারভেশনের অধ্যাপক ড. হে শুয়াংহুই (Dr. He Shuanghui)। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের (CAS) ইনস্টিটিউট অব মাইক্রোবায়োলজির সহযোগী অধ্যাপক ড. লিউ শি-লিয়াং (Dr. Liu Shi-Liang)।

সেমিনারে বক্তারা তাদের গবেষণার অভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনার আগ্রহ প্রকাশ করেন। চীনে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাসও দেন তারা।

আয়োজকদের মতে, এ ধরনের পোস্টার উপস্থাপনার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের গবেষণাকর্ম উপস্থাপন, গবেষণার ফলাফল বিনিময় এবং বৈজ্ঞানিক উপস্থাপনার দক্ষতা বাড়ানোর সুযোগ পান। একই সঙ্গে মাইকোলজি, বায়োটেকনোলজি ও টেকসই পরিবেশবিষয়ক গবেষণায় শিক্ষার্থীদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা সম্প্রসারণেও এ আয়োজন ভূমিকা রাখবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা