× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাউদার্ন ইউনিভার্সিটি শিক্ষার্থীদের জন্য মোবাইল অ্যাপ চালু

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ ১৯:০৪ পিএম

আপডেট : ১২ অক্টোবর ২০২৬ ১৯:২৩ পিএম

সাউদার্ন ইউনিভার্সিটি শিক্ষার্থীদের জন্য মোবাইল অ্যাপ চালু

শিক্ষার্থীদের অ্যাকাডেমিক কার্যক্রম সহজ ও গতিশীল করতে মোবাইল অ্যাপ চালু করেছে সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ। এর মাধ্যমে শিক্ষার্থীরা ক্লাস রুটিন, পরীক্ষার সময়সূচি, ফলাফলসহ বিভিন্ন অ্যাকাডেমিক তথ্য জানতে পারবেন। পাশাপাশি ফি পরিশোধ, বকেয়া হিসাব এবং বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি ও খবরাখবরও পাওয়া যাবে অ্যাপটিতে। শিক্ষার্থীদের দৈনন্দিন কার্যক্রম আরও সহজ ও গতিশীল করতে অ্যাপটিতে যুক্ত করা হয়েছে নানা সুবিধাজনক ফিচার।

সোমবার (১২ অক্টোবর) শিক্ষার্থীদের জন্য অ্যাপটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। ‘সাউদার্ন সিস মোবাইল অ্যাপ’ (Southern SiS Mobile App) তৈরি করেন বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি বিভাগের পরিচালক তৌহিদুল আলমের নেতৃত্বে একদল তরুণ প্রযুক্তিবিদ।

সকল শিক্ষার্থীকে অ্যাপটি ডাউনলোড করে নিজ নিজ প্রোফাইল হালনাগাদ করার নির্দেশনা দেওয়া হয়েছে। অ্যাপ ব্যবহারে কোনো ধরনের প্রযুক্তিগত সমস্যার সম্মুখীন হলে শিক্ষার্থীদের ছাত্রকল্যাণ বিভাগে যোগাযোগ করতে বলা হয়েছে। Android ব্যবহারকারীরা Google Play Store এবং iOS ব্যবহারকারীরা Apple App Store থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা