× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতে এএইউবিতে বিশেষ প্রশিক্ষণ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ ১৯:৩৯ পিএম

উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতে এএইউবিতে বিশেষ প্রশিক্ষণ

শিক্ষার মানোন্নয়ন, পাঠ্যক্রমের কার্যকারিতা বৃদ্ধি ও গুণগত মান নিশ্চিত করতে আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) বা ফলাফলভিত্তিক শিক্ষা বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করেছে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি, বাংলাদেশ (এএইউবি)।

ঢাকার তেজগাঁওয়ে ফ্যালকন হলে বিশ্ববিদ্যালয়ের অ্যাভিয়েশন অপারেশন ম্যানেজমেন্ট (এভিওএম) বিভাগের উদ্যোগে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

আউটকাম বেইজড এডুকেশন (ওবিই): কারিকুলাম, অ্যাসেসমেন্ট অ্যান্ড কন্টিনিউয়াস কোয়ালিটি ইমপ্রুভমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল জাতীয় ও আন্তর্জাতিক উচ্চশিক্ষার মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে ফলাফলভিত্তিক শিক্ষাদান পদ্ধতি, পাঠ্যক্রম উন্নয়ন, শিক্ষার্থী মূল্যায়ন এবং প্রাতিষ্ঠানিক গুণগত মান নিশ্চিতকরণ ব্যবস্থা আরও শক্তিশালী করা। এতে বিশ্ববিদ্যালয়ের ঢাকা ও লালমনিরহাট ক্যাম্পাসের শিক্ষক ও একাডেমিক কর্মকর্তারা অংশ নেন।

প্রশিক্ষণে প্রধান অতিথি ও সেশন চেয়ার হিসেবে উপস্থিত ছিলেন এএইউবির উপাচার্য এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফিজুর রহমান। উদ্বোধনী বক্তব্য দেন ফ্যাকাল্টি অব অ্যারোস্পেস ম্যানেজমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপের ডিন এয়ার কমডোর মো. রবিউল হাসান। স্বাগত বক্তব্য দেন এভিওএম বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. হোসনে নাসরিন।

কর্মসূচিতে চারটি বিশেষায়িত সেশনে বাংলাদেশের জাতীয় যোগ্যতা কাঠামো (বিএনকিউএফ), ওবিইর মূলনীতি, পাঠ্যক্রম প্রণয়ন ও সমন্বয়, শিক্ষণফল নির্ধারণ ও মূল্যায়ন, রুব্রিকসভিত্তিক মূল্যায়ন এবং ধারাবাহিক গুণগত মানোন্নয়ন (সিকিউআই) বিষয়ে আলোচনা করা হয়।

সেশন পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও প্রাতিষ্ঠানিক গুণগত মান নিশ্চিতকরণ সেলের (আইকিউএসি) সাবেক অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. সৈয়দ শাহরিয়ার রহমান; আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সরওয়ার মোর্শেদ এবং একই বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেসের সহযোগী অধ্যাপক ও আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. নাজনীন সুলতানা চৈতী।

প্রশিক্ষণে ব্যবহারিক অনুশীলন ও দলীয় কার্যক্রমের মাধ্যমে কোর্সের শিক্ষণফলের সঙ্গে শিক্ষাক্রমের উদ্দেশ্য ও প্রত্যাশিত ফলাফলের সামঞ্জস্য নিশ্চিত করার কৌশল তুলে ধরা হয়। পাশাপাশি কার্যকর মূল্যায়ন পদ্ধতি প্রণয়ন এবং নিয়মিত পর্যালোচনার মাধ্যমে শিক্ষার মানোন্নয়নের বিষয়েও আলোচনা হয়।

সমাপনী বক্তব্যে উপাচার্য মো. মোস্তাফিজুর রহমান শিক্ষার্থীকেন্দ্রিক শিক্ষা নিশ্চিত করা, অর্জিত জ্ঞান ও দক্ষতার পরিমাপযোগ্য মূল্যায়ন এবং পাঠদান পদ্ধতির ধারাবাহিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস খাতের ক্রমবর্ধমান চাহিদা পূরণে দক্ষ ও যোগ্য গ্র্যাজুয়েট তৈরির পাশাপাশি শক্তিশালী একাডেমিক গুণগত মান নিশ্চিতকরণ ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ ও স্মারক বিতরণ করা হয়। পরে গ্রুপ ফটোসেশনের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

সংশ্লিষ্টদের মতে, এ ধরনের উদ্যোগ শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং দেশের অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস শিক্ষায় আন্তর্জাতিক মান নিশ্চিত করতে ভূমিকা রাখবে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা