× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্ববিদ্যালয় নিয়ে ভুয়া অফিস আদেশ, সতর্ক করল শিক্ষা মন্ত্রণালয়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ ১৯:৩৭ পিএম

শিক্ষা মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয়ের নামে বিশ্ববিদ্যালয়সংক্রান্ত একটি ভুয়া অফিস আদেশ সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

এ ধরনের বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

রবিবার শিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, সম্প্রতি ‘বিশ্ববিদ্যালয়সমূহে শিক্ষার্থীদের প্রতি একাডেমিক কার্যক্রমে আন্তরিকতা প্রদর্শন প্রসঙ্গে’ শিরোনামে একটি কথিত অফিস আদেশ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে সহকারী সচিব মো. সুলতান আহমেদের স্বাক্ষর নকল করে ব্যবহার করা হয়েছে।

মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, প্রচারিত ওই বিজ্ঞপ্তির সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। এটি সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

কর্তৃপক্ষ বলছে, এ ধরনের মিথ্যা তথ্য প্রচারের ফলে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিভ্রান্তি ও ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। তাই ভুয়া বিজ্ঞপ্তিটির ভিত্তিতে কোনো ধরনের পদক্ষেপ না নেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হয়েছে।

একই সঙ্গে বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার বা অন্য কোনো মাধ্যমে প্রচার না করার জন্যও অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়সংক্রান্ত সঠিক ও যাচাইকৃত তথ্য জানতে শিক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা