× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়াতে আইইউবিএটিতে দিনব্যাপী আয়োজন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ ১৯:১৭ পিএম

মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়াতে আইইউবিএটিতে দিনব্যাপী আয়োজন

নানা সচেতনতামূলক কর্মসূচি ও মানসিক স্বাস্থ্য মেলার মধ্য দিয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উদ্‌যাপন করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)।

শনিবার বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগ ও প্রফেসর মাহমুদা খানম হেলথকেয়ার সেন্টারের যৌথ উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল ‘যাপিত অভিজ্ঞতার কথা শুনি: প্রকৃত কণ্ঠস্বর, প্রকৃত পরিবর্তন’। মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, সামাজিক কুসংস্কার ও নেতিবাচক ধারণা দূর করা এবং সহমর্মিতার চর্চা জোরদার করাই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

দিবসটি উপলক্ষে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সচেতনতামূলক শোভাযাত্রার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।

ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ করা শোভাযাত্রায় মানসিক স্বাস্থ্যের গুরুত্ব, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানসিক সংকটে থাকা মানুষের প্রতি সহমর্মিতা ও সহযোগিতার বার্তা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুর রব, উপ-উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মাহমুদুর রহমান এবং কোষাধ্যক্ষ ও প্রশাসন পরিচালক অধ্যাপক সেলিনা নার্গিস।

দিবস উদ্‌যাপনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের স্টাডি এরিনায় দিনব্যাপী ‘মানসিক স্বাস্থ্য মেলা’ অনুষ্ঠিত হয়।

এতে প্রফেসর মাহমুদা খানম হেলথকেয়ার সেন্টারের মাইন্ড চেক স্টেশন, আইসেলফ, সাইকোলজিক্যাল হেলথ অ্যান্ড ওয়েলনেস কেয়ার, হিলিং হার্ট এবং দ্য কমপ্যাশন কোলাবোরেশনসহ বিভিন্ন মানসিক স্বাস্থ্যসেবামূলক উদ্যোগ অংশ নেয়।

মেলায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা মানসিক স্বাস্থ্য, মনোসামাজিক পরামর্শসেবা এবং পেশাদার সহায়তা পাওয়ার উপায় সম্পর্কে জানার সুযোগ পান। 

পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবা গ্রহণে ইতিবাচক মনোভাব গড়ে তোলা এবং প্রয়োজনে বিশেষজ্ঞের সহায়তা নেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।

আয়োজকদের মতে, সামগ্রিক সুস্থতার জন্য মানসিক স্বাস্থ্য অপরিহার্য। ব্যক্তিগত অভিজ্ঞতা মনোযোগ দিয়ে শোনা ও বোঝার মাধ্যমে ভুল ধারণা এবং সামাজিক নেতিবাচক মনোভাব কমানো সম্ভব।

মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা, অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতা বাড়লে আরও সচেতন, সহমর্মী ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

এ আয়োজনের মাধ্যমে আইইউবিএটি ক্যাম্পাসে মানসিক স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, সামাজিক সংকোচ দূর করা এবং মানসিক সুস্থতা নিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা