× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাকসুর পাঁচ দিনব্যাপী নবীন সাংবাদিক ফেলোশিপ ও প্রশিক্ষণ কর্মশালা

রাবি প্রতিবেদক

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ ১৭:২৯ পিএম

রাকসুর পাঁচ দিনব্যাপী নবীন সাংবাদিক ফেলোশিপ ও প্রশিক্ষণ কর্মশালা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) মিডিয়া ও প্রকাশনা বিভাগের উদ্যোগে আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘নবীন সাংবাদিক ফেলোশিপ ও প্রশিক্ষণ কর্মশালা’র সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত ৬ অক্টোবর এ কর্মশালা শুরু হয়।

কর্মশালার শেষ দিনে ‘টেলিভিশন ও ব্রডকাস্ট সাংবাদিকতা’ বিষয়ে সেশন পরিচালনা করেন সময় টিভির সিনিয়র রিপোর্টার তাসলিমুল আলম তৌহিদ।

সেশন শেষে অনুষ্ঠিত সমাপনী পর্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সাবেক প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার। এতে রাকসুর সহসভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ ও সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) সালমান সাব্বির উপস্থিত ছিলেন।

এ ছাড়া কর্মশালার বিভিন্ন সেশনে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালনকারীদের কয়েকজন, ক্যাম্পাসের সাংবাদিক সংগঠনগুলোর প্রতিনিধি, মেন্টর ও কো-অর্ডিনেটররা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

রাকসুর সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক আসাদুল্লাহ গালিবের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাকসুর মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মো. মুজাহিদ ইসলাম। অনুষ্ঠানের শেষ পর্বে কর্মশালায় অংশ নেওয়া ফেলোদের হাতে সার্টিফিকেট ও ফেলোশিপ গ্র্যান্ট তুলে দেওয়া হয়। এর মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী ‘নবীন সাংবাদিক ফেলোশিপ ও প্রশিক্ষণ কর্মশালা’র সমাপ্তি ঘটে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা