× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউএপিতে ‘সিএসই ক্যারিয়ার ওয়ার্কশপ ও জব ফেয়ার’ অনুষ্ঠিত

ইউএপি প্রতিনিধি

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৬ ১৭:২৩ পিএম

ইউএপিতে ‘সিএসই ক্যারিয়ার ওয়ার্কশপ ও জব ফেয়ার’ অনুষ্ঠিত

‘ডিজিটালাইজেশনের বর্তমান যুগে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ক্রমেই আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে, যা তরুণদের জন্য নতুন নতুন পেশাগত সুযোগ সৃষ্টি করছে এবং জাতীয় অর্থনীতি ও সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে,’ বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি।

আজ রবিবার (১১ অক্টোবর) ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)-এর গ্রীন রোডস্থ ক্যাম্পাসে ফাইনাল ইয়ারের শিক্ষার্থী ও সদ্য স্নাতকদের ক্যারিয়ার উন্নয়নে আয়োজিত ‘ইউএপি সিএসই ক্যারিয়ার ওয়ার্কশপ ও জব ফেয়ার ২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন। ইউএপি সিএসই অ্যালুমনি অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সর্বাত্মক সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী উল্লেখ করেন, অতীতে সিএসই বিষয়টি আজকের মতো ব্যাপক স্বীকৃতি ও গুরুত্ব পায়নি। তবে তথ্যপ্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে সঙ্গে জাতীয় অগ্রগতি ও পেশাগত সাফল্য নিশ্চিতকরণে এই বিষয়ের প্রয়োজনীয়তা এখন অপরিহার্য। আয়োজনের প্রশংসা করে তিনি বলেন, এ ধরনের জব ফেয়ার ও ওয়ার্কশপ শিক্ষার্থীদের আন্তর্জাতিক ও স্থানীয় চাকরির বাজারের উপযোগী করে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে। একই সঙ্গে কেবল ব্যক্তিগত সাফল্যের দিকে না তাকিয়ে দেশের ও সমাজের প্রতি দায়িত্ব পালন করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ইউএপি বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান জনাব কে. এম. মজিবুল হক। তিনি বলেন, পেশাগত জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় বর্তমান শিক্ষার্থীদের জন্য এ ধরনের জব ফেয়ার ও ক্যারিয়ার ওয়ার্কশপ অত্যন্ত কার্যকর একটি মঞ্চ। বর্তমান শিক্ষার্থীদের সাথে প্রাক্তন শিক্ষার্থীদের যোগসূত্র জোরদার করা, শিল্প খাতের বাস্তব অভিজ্ঞতা বিনিময় এবং নতুন প্রজন্মের জন্য শক্তিশালী নেটওয়ার্ক তৈরিতে ইউএপি সিএসই অ্যালুমনি অ্যাসোসিয়েশনের উদ্যোগের প্রশংসা করেন তিনি।

আয়োজকরা জানান, অ্যাকাডেমিক জ্ঞানের সাথে শিল্প খাতের (ইন্ডাস্ট্রি) ব্যবহারিক চাহিদার যে ব্যবধান রয়েছে, তা দূর করাই ছিল ‘ইউএপি সিএসই ক্যারিয়ার ওয়ার্কশপ ও জব ফেয়ার ২০২৬’-এর প্রধান লক্ষ্য। দিনব্যাপী এই আয়োজনে সকালে প্লাজায় জব ফেয়ার এবং বিকেলে অডিটোরিয়ামে পেশাগত দক্ষতা বৃদ্ধি বিষয়ক ক্যারিয়ার ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এতে দেশের স্বনামধন্য বিভিন্ন আইটি ও কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ অংশ নেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউএপি-র ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. আবু সাঈদ এম. আহমেদ, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. জি. আর. আহমেদ জামাল, সিএসই বিভাগের প্রধান অধ্যাপক ড. নাসিমা বেগম, অ্যালুমনি অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের উচ্চপদস্থ প্রতিনিধিবৃন্দ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা