× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বসেরা গবেষকের তালিকায় গোবিপ্রবির দুই শিক্ষক, তিন শিক্ষার্থী

গোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬ ১৭:২৭ পিএম

বিশ্বসেরা গবেষকের তালিকায় গোবিপ্রবির দুই শিক্ষক, তিন শিক্ষার্থী

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানী ও গবেষকের তালিকায় স্থান পেয়েছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) দুই শিক্ষক ও ফার্মেসি বিভাগের তিন শিক্ষার্থী। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ারের প্রকাশিত ২০২৬ সালের একক বছরের গবেষণার ওপর ভিত্তি করে তৈরি তালিকায় তাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) প্রকাশিত এ তালিকায় বাংলাদেশের মোট ৩৪৭ জন গবেষক স্থান পেয়েছেন। তাদের মধ্যে গোবিপ্রবির দুই শিক্ষক হলেন ফার্মেসি বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. তরিকুল ইসলাম এবং গণিত বিভাগের অধ্যাপক ড. দীপঙ্কর কুমার। এ ছাড়া তালিকায় রয়েছেন ফার্মেসি বিভাগের তিন শিক্ষার্থী মো. আরাফাত হোসেন, মো. শিমুল ভূঁইয়া ও রায়হান চৌধুরী।

তালিকায় বাংলাদেশের গবেষকদের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছেন সহযোগী অধ্যাপক ড. তরিকুল ইসলাম। তার বিশ্ব র‍্যাঙ্কিং ৫ হাজার ৪৯৭। মেডিসিনাল অ্যান্ড বায়োমলিকিউলার কেমিস্ট্রি তার গবেষণার উপক্ষেত্র।

অন্যদিকে অধ্যাপক ড. দীপঙ্কর কুমারের বিশ্ব র‍্যাঙ্কিং ২ লাখ ২৯ হাজার ৭৮৪। পদার্থবিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞান তার গবেষণার প্রধান ক্ষেত্র। এর অধীন ফলিত পদার্থবিজ্ঞান উপক্ষেত্রে তার বিশ্ব র‍্যাঙ্কিং ৪ হাজার ২৬৪।

শিক্ষকদের পাশাপাশি তালিকায় স্থান পেয়েছেন ফার্মেসি বিভাগের তিন শিক্ষার্থী। তাদের মধ্যে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আরাফাত হোসেনের বিশ্ব র‍্যাঙ্কিং ৩ লাখ ১৯ হাজার ৮৩৫। ফার্মাকোলজি অ্যান্ড ফার্মেসি তার গবেষণার উপক্ষেত্র। এ উপক্ষেত্রে তার বিশ্ব র‍্যাঙ্কিং ২ হাজার ৭৭৮। একই বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শিমুল ভূঁইয়ার বিশ্ব র‍্যাঙ্কিং ৪ লাখ ৪১ হাজার ৪৯। মেডিসিনাল অ্যান্ড বায়োমলিকিউলার কেমিস্ট্রি উপক্ষেত্রে তার বিশ্ব র‍্যাঙ্কিং ২ হাজার ৫৭০।

এ ছাড়া ফার্মেসি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রায়হান চৌধুরীর বিশ্ব র‍্যাঙ্কিং ১৪ লাখ ১২ হাজার ৩৮০। তার গবেষণার উপক্ষেত্রও মেডিসিনাল অ্যান্ড বায়োমলিকিউলার কেমিস্ট্রি। এ উপক্ষেত্রে তার বিশ্ব র‍্যাঙ্কিং ১১ হাজার ৩৪৫।

বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক ও তিন শিক্ষার্থীর এ স্বীকৃতিকে গোবিপ্রবির গবেষণাক্ষেত্রে উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখা হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা