× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

পবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬ ১৬:৩৪ পিএম

মো. জাহিদুল ইসলাম রাতুল।

মো. জাহিদুল ইসলাম রাতুল।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখা ছাত্রদলের সভাপতি মো. জাহিদুল ইসলাম রাতুলের সাংগঠনিক পদ স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি মো. জাহিদুল ইসলাম রাতুলের সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

এর আগে গত বুধবার পবিপ্রবির এ কেরামত আলী হল ও ক্যাম্পাসের প্যারিস রোড এলাকায় সিনিয়র-জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে বিরোধের জেরে কক্ষ ভাঙচুর ও হাতাহাতির ঘটনা ঘটে। ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ২০২৩-২৪ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শিব্বিল আহমেদ ও সিয়াম আহমেদের মধ্যে বিরোধের সূত্রপাত হয় বলে জানা গেছে। এ ঘটনায় অন্তত তিন থেকে চারজন শিক্ষার্থী আহত হন। ভাঙচুরে একটি কক্ষের দরজা-জানালা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি একটি ল্যাপটপও নষ্ট হয়।

তবে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের বিজ্ঞপ্তিতে জাহিদুল ইসলাম রাতুলের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের সুনির্দিষ্ট বিবরণ উল্লেখ করা হয়নি। বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ভাঙচুর ও হাতাহাতির ঘটনার সঙ্গে তার সাংগঠনিক পদ স্থগিতের সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়েও বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে কিছু বলা হয়নি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা