ভিক্টোরিয়া কলেজ প্রতিনিধি
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬ ২০:৫১ পিএম
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের (কুভিক) ম্যাথ এসোসিয়েশনের উদ্যোগে সেমিনার ও লাইব্রেরি সংস্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সংস্কার কার্যক্রমের সমাপনী দিনে গণিত বিভাগের ২৯ ও ৩০তম ব্যাচের শিক্ষার্থীরা এতে অংশ নেন।
ম্যাথ এসোসিয়েশনের সভাপতি মাহমুদুল হাসান রিদু জানান, শিক্ষার্থীদের জন্য সুন্দর, পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সেমিনার ও লাইব্রেরিকে শিক্ষার্থীদের গবেষণা ও একাডেমিক কার্যক্রমের আরও কার্যকর কেন্দ্রে হিসেবে গড়ে তুলতে চায় সংগঠনটি। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন, গণিত বিভাগের জন্য এটি প্রশংসনীয় উদ্যোগ। আশা করছি, এ কার্যক্রম শিক্ষার্থীদের লাইব্রেরি ও সেমিনারমুখী করবে।