চবি প্রতিনিধি
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬ ১৯:০০ পিএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৬ ১৯:০১ পিএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানী ও গবেষকের আন্তর্জাতিক তালিকায় স্থান পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাত শিক্ষক-গবেষক।
বুধবার (৭ অক্টোবর) যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক গবেষণা ও প্রকাশনা সংস্থা এলসেভিয়ারের যৌথ উদ্যোগে প্রকাশিত ‘ওয়ার্ল্ডস টপ ২% সায়েন্টিস্টস’ তালিকায় চবির সাত শিক্ষক-গবেষকের নাম উঠে আসে।
জানা যায়, গবেষকদের প্রকাশিত গবেষণাপত্র, সাইটেশন, এইচ-ইনডেক্স, এইচএম-ইনডেক্স, একক ও প্রধান লেখক হিসেবে অবদান, গবেষণার ধারাবাহিকতা এবং সহ-লেখকদের প্রভাবসহ বিভিন্ন সূচক মূল্যায়ন করা হয়। এসব সূচকের সমন্বিত স্কোরের বস্তুনিষ্ঠ গাণিতিক বিশ্লেষণের ভিত্তিতে তালিকাটি প্রস্তুত করা হয়েছে।
তালিকায় স্থান পাওয়া চবির শিক্ষকরা হলেন—উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ. এন. এম. আলমগীর, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. খান তৌহিদ ওসমান, রসায়ন বিভাগের অধ্যাপক ড. এস. এম. আবে কাউছার, রসায়ন বিভাগের প্রভাষক ইমরানুল কবির, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শাহাদাত হোসেন এবং ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেসের অধ্যাপক ড. এস. এম. শরিফুজ্জামান।