× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেরোবি প্রেসক্লাবের দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা

বেরোবি প্রতিনিধি

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬ ১৫:৪৯ পিএম

আপডেট : ০৮ অক্টোবর ২০২৬ ১৫:৫১ পিএম

বেরোবি প্রেসক্লাবের দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ১৭ ও ১৮তম ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের আয়োজনে ‘ক্যাম্পাস কম্পাস: ফান্ডামেন্টালস অব ক্যাম্পাস জার্নালিজম’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বুধবার (৭ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৪-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন আল জাজিরার সাংবাদিক মওদুদ আহম্মেদ সুজন, বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মো. সারোয়ার আহমেদ এবং যমুনা টেলিভিশনের সিনিয়র করেসপন্ডেন্ট ও রংপুর ব্যুরো প্রধান সরকার মাজহারুল মান্নান।

কর্মশালায় ক্যাম্পাস সাংবাদিকতার মৌলিক বিষয়, সংবাদ সংগ্রহ ও প্রতিবেদন তৈরি, মোবাইল ও মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং তথ্য যাচাইসহ সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

বেরোবি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাবিহা আক্তার শ্রাবণীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি গাজী আজম হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

উপাচার্য বলেন, ‘সুন্দর আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সাংবাদিকতার মৌলিক বিষয়ে ধারণা দেওয়ার জন্য প্রেসক্লাবকে ধন্যবাদ। সাংবাদিকদের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অর্জন দেশবাসীর সামনে তুলে ধরা সম্ভব।’

তিনি আরও বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের অর্জনগুলো সাংবাদিকদের মাধ্যমে তুলে ধরতে চাই। বিশ্ববিদ্যালয়কে উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে দেখতে চাই। এ ক্ষেত্রে সাংবাদিকসহ সবার সহযোগিতা প্রয়োজন।’

অনুষ্ঠানে বেরোবি প্রেসক্লাবের ত্রৈমাসিক সেরা রিপোর্টার ও সেরা সংগঠক অ্যাওয়ার্ড দেওয়া হয়। ত্রৈমাসিক সেরা রিপোর্টারের পুরস্কার পান প্রেসক্লাবের সদস্য মুজতাহিদ হাসান মিনার ও কার্যনির্বাহী সদস্য আল নাহিয়ান চৌধুরী। সেরা সংগঠকের পুরস্কার পান প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত ইসলাম। এ ছাড়া কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান, প্রক্টর মো. ইসমাইল হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মো. মাসুদ রানাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তা এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা