× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ‘বাংলাদেশ নৃবিজ্ঞান সিম্পোজিয়াম’ অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ ২২:৩৩ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোসিওলজি বিভাগের অ্যানথ্রোপলজি (নৃবিজ্ঞান) প্রোগ্রামের উদ্যোগে ‘বাংলাদেশ নৃবিজ্ঞান সিম্পোজিয়াম ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার বিশ্ববিদ্যালয়ের অডি-৮০১ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক রিজওয়ান খায়ের সাধারণ শিক্ষা কোর্স থেকে শুরু করে অ্যানথ্রোপলজিতে পূর্ণাঙ্গ স্নাতক (বিএসএস) প্রোগ্রাম চালুর প্রেক্ষাপট তুলে ধরেন। স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক রিজওয়ানুল ইসলাম বলেন, সামাজিক পরিবর্তন বুঝতে এবং মানবজাতির ভবিষ্যৎ গঠনে সমালোচনামূলক চিন্তাভাবনা (ক্রিটিক্যাল থিংকিং) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বুদ্ধিবৃত্তিক হাতিয়ার।

শিক্ষার্থীদের উদ্দেশে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব খান প্রাতিষ্ঠানিক পড়াশোনার বাইরেও সমাজকে গভীরভাবে পর্যবেক্ষণ ও বোঝার আহ্বান জানান। তিনি বলেন, সমাজ ও মানুষের বাস্তব অভিজ্ঞতা মূল্যায়নে শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করার ক্ষেত্রে অ্যানথ্রোপলজির অপার সম্ভাবনা রয়েছে।

অনুষ্ঠানের মূল বক্তা ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক এস এম নুরুল আলম। তাঁর দীর্ঘ অ্যাকাডেমিক যাত্রা ও বাংলাদেশে নৃবিজ্ঞান শিক্ষার বিকাশে অবদানের কথা তুলে ধরেন এনএসইউর কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক বুলবুল সিদ্দিকী।

মূল বক্তব্যে অধ্যাপক এস এম নুরুল আলম শিক্ষার্থীদের কেবল ভালো সিজিপিএ অর্জনের পেছনে না ছুটে নৃবিজ্ঞানকে জীবন, সমাজ ও মানুষের পারস্পরিক সম্পর্ক বোঝার মাধ্যম হিসেবে গ্রহণের পরামর্শ দেন। তিনি বলেন, শুধু তাত্ত্বিক জ্ঞান দিয়ে বর্তমানের সামাজিক সংকট সমাধান সম্ভব নয়; তাই ধারণাগত জ্ঞানের সঙ্গে মানুষের বাস্তব জীবনের অভিজ্ঞতার মেলবন্ধন ঘটাতে হবে। তিনি নৃবিজ্ঞানের পাঠ্যক্রমে তত্ত্ব ও ব্যবহারিক জ্ঞানের ভারসাম্য বজায় রাখার তাগিদ দেন।

সিম্পোজিয়ামে নর্থ সাউথ ইউনিভার্সিটির অ্যানথ্রোপলজি প্রোগ্রাম ও চীনের ইউনান ইউনিভার্সিটির নৃবিজ্ঞান বিভাগের মধ্যে অ্যাকাডেমিক বিনিময় কার্যক্রম চালুর পরিকল্পনার কথা জানানো হয়। এর আওতায় এনএসইউর শিক্ষার্থীরা ইউনান ইউনিভার্সিটিতে পূর্ণ এক শিক্ষাবর্ষ পড়াশোনার সুযোগ পাবেন।

অনুষ্ঠানে ‘ফল ২০২৬’ সেমিস্টারে অ্যানথ্রোপলজি প্রোগ্রামে ভর্তি হওয়া দ্বিতীয় ব্যাচের নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। অ্যাকাডেমিক পর্ব শেষে শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

সমাপনী পর্বে ধন্যবাদ জ্ঞাপন করেন মোহাম্মদ হোসেন। এ সময় প্রোগ্রামের কো-অর্ডিনেটর ড. মোহাম্মদ আবদুল বাতেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম ব্যাচের শিক্ষার্থী রাহমা রাইসা ও নাজহাত নাহিয়ান তাইমুর।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা