চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ ২০:৫৭ পিএম
ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, চিটাগাং (ইউসিটিসি)-তে শুরু হয়েছে স্প্রিং-২০২৭ সেমিস্টারের ভর্তি মেলা।
বুধবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফ আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন।
নগরীর বহদ্দারহাটে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজিত এ মেলা চলবে ২০ অক্টোবর পর্যন্ত। মেলায় ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রোগ্রাম ও ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ ওসমান, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ নুরুল আবছার, রেজিস্ট্রার সালাউদ্দিন আহমেদ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মুহাম্মদ আবু জাবেদ, ফাইন্যান্স ডিরেক্টর মোহাম্মদ আব্দুল কাদের তালুকদার, হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মলয় সরকার, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মোহাম্মদ তাহের হোসাইন সেলিম, ডিরেক্টর অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স এস.এম. শহিদুল আলম, স্কুল অব বিজনেসের প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. আবু জাহিদ, ডিরেক্টর হিউম্যান রিসোর্স মোহাম্মদ শাহাতাব উদ্দিন, ক্যাম্পাস কো-অর্ডিনেটর মোহাম্মদ গিয়াস উদ্দিন এবং মার্কেটিং ও এডমিশনের প্রধান অভিমান ঘোষ দস্তিদার। এ ছাড়া বিভিন্ন বিভাগের প্রধান, কো-অর্ডিনেটর, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মেলায় বিবিএ ও এমবিএ, ইংরেজি ও ইসলামিক স্টাডিজের অনার্স ও মাস্টার্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, সিভিল এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (বিএসসি), ব্যাচেলর ইন হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট এবং মাস্টার অব পাবলিক হেলথ (এমপিএইচ) প্রোগ্রাম সম্পর্কে জানা যাবে।
ভর্তি মেলায় থাকছে র্যাফেল ড্র। এতে অংশগ্রহণকারীদের জন্য ল্যাপটপ ও স্মার্টফোন জেতার সুযোগ রয়েছে। স্পট অ্যাডমিশনে মিলবে স্মার্ট ব্যাগ। পাশাপাশি ভর্তি ফির ওপর ৫০ শতাংশ এবং টিউশন ফির ওপর ৪৫ থেকে ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। এ ছাড়া মেলায় অংশ নিয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মেরিট স্কলারশিপ, ক্রেডিট ট্রান্সফার, ক্যাম্পাস লাইফ, ক্লাব ও সহশিক্ষা কার্যক্রম সম্পর্কেও জানতে পারবেন।