× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইবির শাহ আজিজুর হলের নতুন প্রভোস্ট ড. সামাদ

ইবি প্রতিনিধি

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ ২০:১২ পিএম

অধ্যাপক ড. আবদুস সামাদ।

অধ্যাপক ড. আবদুস সামাদ।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. আবদুস সামাদ। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

বুধবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, শাহ আজিজুর রহমান হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করা ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. এ. টি. এম. মিজানুর রহমানের মেয়াদ শেষ হওয়ায় তার স্থলে অধ্যাপক ড. আবদুস সামাদকে নিয়োগ দেওয়া হয়েছে। উপাচার্য তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। দায়িত্ব পালনের জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।

নবনিযুক্ত প্রভোস্ট অধ্যাপক ড. আবদুস সামাদ জানান, শাহ আজিজুর রহমান হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পাওয়া তার জন্য আনন্দ, সম্মান ও দায়িত্ববোধের বিষয়। শিক্ষার্থীদের কল্যাণ, নিরাপদ ও সুন্দর আবাসিক পরিবেশ এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে তিনি আন্তরিকভাবে কাজ করতে চান। সবাইকে নিয়ে হলটিকে একটি আদর্শ, সুশৃঙ্খল ও প্রাণবন্ত আবাসিক পরিবার হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, অধ্যাপক ড. আবদুস সামাদ ১৯৯৮ সালে শিক্ষকতা জীবন শুরু করেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবে যোগ দিয়ে বর্তমানে অধ্যাপক পদে কর্মরত আছেন। তিনি পুষ্টি, খাদ্য প্রযুক্তি, বায়োকেমিস্ট্রি, মলিকুলার বায়োলজি, মেটাবলিজম ও জনস্বাস্থ্য বিষয়ে পাঠদান ও গবেষণার সঙ্গে যুক্ত। এছাড়া তিনি বিভাগীয় চেয়ারম্যান ও অনুষদের ডিনসহ বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের সহ-সভাপতি এবং ইবি ইউট্যাবের কার্যকরী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা