খুবি প্রতিনিধি
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ ১৮:১১ পিএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৬ ১৮:১৪ পিএম
উচ্চশিক্ষায় একাডেমিক কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’-এর জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ১২ শিক্ষার্থী মনোনীত হয়েছেন।
সোমবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) রিসার্চ গ্রান্ট অ্যান্ড অ্যাওয়ার্ড বিভাগের পরিচালক মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯, ২০২০ ও ২০২১ প্রদান উপলক্ষে বিশ্ববিদ্যালয়গুলো থেকে মনোনীত শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত তালিকা অনুযায়ী, ২০১৯ সালের নির্বাচিত শিক্ষার্থীরা হলেন—বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি স্কুলের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের নাজমুস সাকিফ, ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন স্কুলের বিবিএ’র তমালিকা বালা, জীববিজ্ঞান স্কুলের ফার্মেসি ডিসিপ্লিনের মাইশা মালিহা মেধা, চারুকলা স্কুলের প্রিন্টিং মেকিং ডিসিপ্লিনের তাবাসসুম ইমা, কলা ও মানবিক স্কুলের বাংলা ডিসিপ্লিনের সদানন্দ মন্ডল এবং সামাজিক বিজ্ঞান স্কুলের অর্থনীতি ডিসিপ্লিনের মুক্তা আক্তার।
২০২০ সালের তালিকায় রয়েছেন—বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি স্কুলের গণিত ডিসিপ্লিনের মো. মেহেদী হাসান রাসেল, ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন স্কুলের হিউম্যান রিসোর্স অ্যান্ড ম্যানেজমেন্ট ডিসিপ্লিনের আলমগীর হোসাইন, জীববিজ্ঞান স্কুলের ফার্মেসি ডিসিপ্লিনের প্রত্যাশা সিকদার, কলা ও মানবিক স্কুলের ইংরেজি ডিসিপ্লিনের টি. এম. রাফাত রহমান এবং সামাজিক বিজ্ঞান স্কুলের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সুদীপ্ত দেবনাথ। এ ছাড়া ২০২১ সালের তালিকায় রয়েছেন কলা ও মানবিক স্কুলের ইংরেজি ডিসিপ্লিনের তানাজ কবির।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী স্বর্ণপদক দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মেধাবী শিক্ষার্থীদের একাডেমিক কৃতিত্বের স্বীকৃতি এবং উচ্চশিক্ষায় উৎসাহিত করার লক্ষ্যে প্রদান করা হয়।