× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী

কুবি প্রতিনিধি

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ ১৭:৫২ পিএম

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী

উচ্চশিক্ষায় একাডেমিক কৃতিত্বের স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ১৬ শিক্ষার্থী।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. মোশাররফ হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে মনোনীতদের চূড়ান্ত তালিকা অনুমোদন ও প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

ইউজিসির অনুমোদিত তালিকা অনুযায়ী, ২০১৯ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে পাঁচজন, ২০২০ সালে পাঁচজন এবং ২০২১ সালে ছয়জন শিক্ষার্থীসহ মোট ১৬ জন প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। এছাড়া ২০২২, ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের চূড়ান্ত তালিকা প্রকাশের প্রক্রিয়া চলমান রয়েছে।

২০১৯ সালের তালিকায় রয়েছেন—বিজ্ঞান অনুষদের পরিসংখ্যান বিভাগের সোনিয়া আক্তার, কলা ও মানবিক অনুষদের ইংরেজি বিভাগের নূর-ই-জাহান তাহিন, সামাজিক বিজ্ঞান অনুষদের প্রত্নতত্ত্ব বিভাগের তাসলিমা আক্তার, প্রকৌশল অনুষদের আইসিটি বিভাগের তাসফিয়া সালাম এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের রিপা আক্তার মনোনীত হয়েছেন।

২০২০ সালের তালিকায় রয়েছেন—বিজ্ঞান অনুষদের রসায়ন বিভাগের মাহিমা সুলতানা সরকার, কলা ও মানবিক অনুষদের বাংলা বিভাগের তৈয়বুন নাহার, সামাজিক বিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগের হেলাল উদ্দিন, প্রকৌশল অনুষদের আইসিটি বিভাগের মুক্তা আক্তার এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ফারজানা আক্তার মনোনীত হয়েছেন।

অন্যদিকে ২০২১ সালের তালিকায় রয়েছেন—বিজ্ঞান অনুষদের পরিসংখ্যান বিভাগের তানজিনা আক্তার, কলা ও মানবিক অনুষদের বাংলা বিভাগের নাজনীন সুলতানা, সামাজিক বিজ্ঞান অনুষদের প্রত্নতত্ত্ব বিভাগের সাবিকুন্নাহার, প্রকৌশল অনুষদের আইসিটি বিভাগের নাহিদা আক্তার, ব্যবসায় শিক্ষা অনুষদের অ্যাকাউন্টিং বিভাগের আমেনা আক্তার এবং আইন অনুষদের আইন বিভাগের নিশি আক্তার।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা