× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইবির ২৪ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক

ইবি প্রতিনিধি

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ ১৭:০২ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

একাডেমিক কৃতিত্বের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২৪ শিক্ষার্থী মনোনীত হয়েছেন। ২০১৯, ২০২০ ও ২০২১ সালের জন্য পৃথকভাবে তাদের এ মনোনয়ন দেওয়া হয়েছে।

সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকাশিত তালিকা নিয়ে কোনো প্রার্থী বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আপত্তি বা মতামত থাকলে প্রয়োজনীয় প্রমাণকসহ আগামী ৩১ অক্টোবরের মধ্যে তা জানাতে হবে।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯-এর জন্য ইবির মনোনীত শিক্ষার্থীরা হলেন—আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের তোহা তরীক, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের রায়হান আলী, অর্থনীতি বিভাগের মিজানুর রহমান, আইন বিভাগের নাজমুন ইসলাম, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মো. ফিরোজ খান, পরিসংখ্যান বিভাগের সুপ্তি চক্রবর্তী সাধনা, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. সেলিম রেজা জীবন এবং বায়োটেকনোলজি বিভাগের মুনতাহা বিনতে মুখলেস।

২০২০ সালের জন্য মনোনীত হয়েছেন—আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মো. খাইরুল ইসলাম, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের মো. ওলিউল্লাহ, অর্থনীতি বিভাগের সোহাগ হোসাইন, আল-ফিকহ অ্যান্ড ল বিভাগের মোহাম্মদ ইলিয়াস, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মো. মাহমুদুল হাসান, গণিত বিভাগের মো. দেলোয়ার হোসাইন, ফলিত রসায়ন বিভাগের ফাতেমাজ্জুরা এবং বায়োটেকনোলজি বিভাগের মো. আল আমিন মিলন।

এছাড়া ২০২১ সালের জন্য মনোনীত হয়েছেন—আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মো. আশিক বিল্লাহ, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের মো. আতিকুর রহমান, লোক প্রশাসন বিভাগের মো. সাদিকুর রহমান, আল-ফিকহ অ্যান্ড ল বিভাগের তারেক মনোয়ার, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মো. নাহিদুজ্জামান, গণিত বিভাগের রাসেল ইসলাম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. হালিম হোসাইন এবং ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের তামান্না খাতুন।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় পর্যায়ের কৃতী ও মেধাবী শিক্ষার্থীদের একাডেমিক কৃতিত্বের স্বীকৃতি দেওয়া এবং ভালো ফলাফলের জন্য অন্য শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী স্বর্ণপদক দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ২০০৫ সালে এ পুরস্কার চালু করে। নির্ধারিত নীতিমালা অনুযায়ী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে নিজ নিজ অনুষদ বা বিষয়ে সর্বোচ্চ একাডেমিক ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের এ পদকের জন্য মনোনীত করা হয়। সাড়ে ছয় বছরের বিরতির পর এবার প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মোট ৪৬৯ শিক্ষার্থী মনোনীত হয়েছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা