× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাকসুর উদ্যোগে পাঁচ দিনব্যাপী নবীন সাংবাদিক ফেলোশিপ ও প্রশিক্ষণ

রাবি প্রতিবেদক

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬ ২২:০৭ পিএম

রাকসুর উদ্যোগে পাঁচ দিনব্যাপী নবীন সাংবাদিক ফেলোশিপ ও প্রশিক্ষণ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)–এর মিডিয়া ও প্রকাশনা বিভাগের উদ্যোগে পাঁচ দিনব্যাপী ‘নবীন সাংবাদিক ফেলোশিপ ও প্রশিক্ষণ কর্মশালা’ শুরু হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় রাকসুর কনফারেন্স রুমে এ কর্মশালার উদ্বোধনী সেশন অনুষ্ঠিত হয়। 

রাকসুর সহ-মিডিয়া ও প্রকাশনা সম্পাদক আসাদুল্লাহ গালিবের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মো. মুজাহিদ ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাকসুর সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক ও সাংবাদিক ডা. নাজিব ওয়াদুদ, রাকসুর সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) সালমান সাব্বির, রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির (রুরু) সভাপতি নূর আহসান মৃদুল ও সাধারণ সম্পাদক ইবতেসাম শান্ত এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুবায়ের জিসান।

পাঁচ দিনব্যাপী এ ফেলোশিপ ও প্রশিক্ষণ কর্মশালায় নির্বাচিত ৩০ জন নবীন সাংবাদিক ফেলো অংশগ্রহণ করছেন। কর্মশালার কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন দৈনিক আমার দেশ-এর রাজশাহীর নিজস্ব প্রতিবেদক এম. শামিম।

কর্মশালায় মেন্টর হিসেবে থাকছেন দ্য ডেইলি স্টারের রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও রুরুর সভাপতি নূর আহসান মৃদুল, প্রথম আলোর রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাজিদ হোসেন এবং দৈনিক আমার দেশ-এর রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. ফাহমিদুর রহমান ফাহিম।

আয়োজকরা জানান, পাঁচ দিনের প্রশিক্ষণে নবীন সাংবাদিকদের সাংবাদিকতার মৌলিক বিষয়, সংবাদ সংগ্রহ, প্রতিবেদন লেখা, তথ্য যাচাই, সাক্ষাৎকার গ্রহণ, প্রিন্ট ও অনলাইন সাংবাদিকতা, ফ্যাক্টচেকিং এবং সাইবার সুরক্ষা আইনসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা