× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে হাবিপ্রবিতে মৌন মানববন্ধন

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬ ১৯:৩৭ পিএম

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে হাবিপ্রবিতে মৌন মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলা ও মারধরের প্রতিবাদে চোখে কালো কাপড় বেঁধে মৌন মানববন্ধন করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) কর্মরত সাংবাদিকরা।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানায় হাবিপ্রবি সাংবাদিক সমিতি।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি তালহা হাসান, সাধারণ সম্পাদক রাফিউল হুদা, সহ-সভাপতি হায়দার আলী, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, অর্থ সম্পাদক সারোয়ার আলম রিজনসহ ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের বিচারের দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন তারা।

কর্মসূচিতে সাংবাদিকরা বলেন, হামলা, হুমকি কিংবা ভয়ভীতি প্রদর্শন করে সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ থেকে বিরত রাখা যাবে না। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের সব ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা