× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ববিসাসের মানববন্ধন

ববি প্রতিনিধি

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬ ১৯:২৫ পিএম

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ববিসাসের মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), ঢাকা বিশ্ববিদ্যালয় ও বরিশাল বিশ্ববিদ্যালয়সহ (ববি) দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ববিসাস)।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা সারাদেশে সাংবাদিকদের ওপর ধারাবাহিক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

মানববন্ধনে ‘সংবাদপত্রের স্বাধীনতায় আঘাত সহ্য করা হবে না’, ‘সাংবাদিক নিপীড়ন বন্ধ কর’, ‘কলমের ওপর আক্রমণ কেন?’ এবং ‘স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত কর’—এসব স্লোগানসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।

ববিসাসের সভাপতি মো. রবিউল ইসলাম বলেন, বিভিন্ন ক্যাম্পাসে সাংবাদিকদের ওপর হামলা চালিয়ে তাঁদের কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে। এর তীব্র নিন্দা জানাই। অতীতে বিভিন্ন ক্যাম্পাসে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে এবং হামলার সাহস দেখাচ্ছে।

তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে হামলায় জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে, যার দায়ভার প্রশাসনকেই নিতে হবে। একই সঙ্গে সব রাজনৈতিক ছাত্রসংগঠনকে সংযত আচরণের আহ্বান জানান তিনি।

সংগঠনের সহ-সভাপতি মেহরাব হোসেন বলেন, অতীতে বিভিন্ন ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ না থাকলেও ক্যাম্পাস সাংবাদিকরা রাজনৈতিক সংগঠনগুলোর ইতিবাচক ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরেছেন। এখন সেই সাংবাদিকদের ওপর হামলা করা অত্যন্ত দুঃখজনক।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা