× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাকসুর মেয়াদ শেষের ১৬ দিন আগে শপথ নিলেন আকাশ দাস

চবি প্রতিনিধি

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬ ১৮:৪৫ পিএম

আকাশ দাস।

আকাশ দাস।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (চাকসু) মেয়াদ শেষ হওয়ার ১৬ দিন আগে শপথ নিয়েছেন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী ও চাকসুর কার্যনির্বাহী সদস্য আকাশ দাস।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান তাকে শপথ পড়ান।

আকাশ দাস চাকসু নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বুয়েটের ধর্ষণ ইস্যুতে মন্তব্যকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়ায় তিনি আনুষ্ঠানিকভাবে শপথ নিতে পারেননি। পরে বিষয়টি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি কমিটি তদন্ত প্রতিবেদন জমা দেয়।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স, হেলথ অ্যান্ড ডিসিপ্লিনের ২১তম সভায় আকাশ দাসকে ক্ষমা করার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সিদ্ধান্তের পর মঙ্গলবার তাকে শপথ পড়ানো হলো।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, ‘আজ আকাশ দাসকে শপথ গ্রহণ করানো হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত হয়েছে। একবারে শপথ গ্রহণ না করানোর চেয়ে শপথ গ্রহণ করানো ভালো।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা