× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অপহৃত মাদরাসাছাত্রকে উদ্ধার করলেন নোবিপ্রবির আনসার সদস্য

নোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ২১:১০ পিএম

অপহৃত মাদরাসাছাত্রকে উদ্ধার করলেন নোবিপ্রবির আনসার সদস্য

নোয়াখালীর সোনাপুরে অপহরণকারীদের কবল থেকে পালিয়ে আসা ইব্রাহিম খলিল ফুয়াদ (১৪) নামে এক মাদরাসাছাত্রকে উদ্ধার করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এক আনসার সদস্য। 

সোমবার (৫ অক্টোবর) ভোরে সোনাপুর রয়েল হাসপাতালসংলগ্ন এলাকায় তাকে দেখতে পেয়ে আনসার সদস্য অভিজিৎ চৌধুরী নোবিপ্রবি ক্যাম্পাসে নিয়ে আসেন। পরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে সকাল সাড়ে ৭টার দিকে তাকে কাছে হস্তান্তর করা হয়।

ইব্রাহিম খলিল লক্ষ্মীপুরের দত্তপাড়া এলাকার ৫ নম্বর ওয়ার্ডের দর্জিপাড়া খানবাড়ির বাসিন্দা সুমন খান ও খালেদা আক্তারের ছেলে। ইব্রাহিম খোদাওয়ান্দপুর মুহাম্মাদিয়া (স.) মাদরাসার শিক্ষার্থী।

ইব্রাহিমের ভাষ্য, রবিবার (৪ অক্টোবর) দুপুরে মাদরাসা থেকে বের হয়ে রাস্তায় আসার পর একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে তিন ব্যক্তি তাকে ডেকে কাছে নেন। পরে তারা তাকে ৫০ টাকা দিয়ে একটি কাগজে লেখা ঠিকানা সম্পর্কে জানতে চান। কিছুক্ষণ পর তার মাথা ঘুরতে শুরু করে এবং একপর্যায়ে সে অচেতন হয়ে পড়ে। পরে তাকে সিএনজিচালিত অটোরিকশায় করে নিয়ে যাওয়া হয়। জ্ঞান ফেরার পর সে নিজেকে একটি কক্ষে প্লাস্টিকের চেয়ারের সঙ্গে বাঁধা অবস্থায় দেখতে পায়। ওই কক্ষে রাইফেল, চাপাতিসহ বিভিন্ন অস্ত্র দেখতে পাওয়ার কথাও জানায়।

ইব্রাহিম জানায়, প্রথমবার পালানোর চেষ্টা করলে তাকে ধরে আবার বেঁধে রাখা হয়। দ্বিতীয়বারও পালানোর চেষ্টা করে ব্যর্থ হয় সে। এরপর অপহরণকারীরা কক্ষের চাবি কোথায় রাখে, তা খেয়াল করতে থাকে। ভোররাতে তৃতীয়বারের মতো সুযোগ পেয়ে কক্ষ থেকে বের হয়ে পালিয়ে যায়। এ সময় পেছন থেকে ধাওয়া করা হলে একটি গাছের আড়ালে লুকিয়ে পড়ে ইব্রাহিম। পরে গাড়ির শব্দ শুনে রাস্তা কাছাকাছি বুঝতে পেরে দৌড়ে সেদিকে চলে আসে। একপর্যায়ে সোনাপুর রয়েল হাসপাতালসংলগ্ন এলাকায় নোবিপ্রবির আনসার সদস্য অভিজিৎ চৌধুরীর রিকশার সামনে গিয়ে পড়ে ইব্রাহিম। 

আনসার সদস্য অভিজিৎ চৌধুরী বলেন, ‘ভোর ৫টা ১০ মিনিটে আমি সোনাপুরে বাস থেকে নামি। এরপর রিকশায় করে ক্যাম্পাসের উদ্দেশে রওনা হই। সোনাপুর রয়েল হাসপাতালের কাছাকাছি পৌঁছালে দেখি, একটি ছেলে গলি থেকে আমার রিকশার সামনে এসে পড়ে। তখন কয়েকজন তাকে ধরার জন্য পেছন থেকে তাড়া করছিল। ছেলেটির অবস্থা দেখে আমার সন্দেহ হয়। পরে তাকে রিকশায় করে নোবিপ্রবি ক্যাম্পাসে নিয়ে আসি। সেখানে তার কাছ থেকে বাবার মোবাইল নম্বর নিয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করি। সকাল সাড়ে ৭টার দিকে তাকে পরিবারের কাছে হস্তান্তর করি।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা