× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বোমা হামলার হুমকির পর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার

বিবিসি বাংলা

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬ ২১:০৭ পিএম

ব্র্যাক বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

ব্র্যাক বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

ঢাকার মেরুল বাড্ডা এলাকায় অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।

অপরিচিত একটি ই-মেইল থেকে ওই হুমকি পাওয়ার পর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এরপর বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

জিডিতে উল্লেখ করা হয়েছে যে, রোববার সন্ধ্যায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বোমা হামলার হুমকির ওই ই-মেইলটি পাঠানো হয়।

‘[email protected]’ নামের ই-মেইল অ্যাড্রেস থেকে পাঠানো বার্তায় সতর্ক করে বলা হয়, মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একাধিক বোমা হামলা হবে।

"যা ঘটতে চলেছে, তা তোমাদের কেউই থামাতে পারবে না," ই-মেইল বার্তায় উল্লেখ করা হয়েছে।

কারা এই হুমকি পাঠিয়েছে, সেটি খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মো. নাসিরুল আমিন।

সেইসঙ্গে, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ক্যাম্পাসটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা